টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

আলী আমজদের ঘড়িঘর থেকে সরছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

তীব্র সমালোচনার মুখে আলী আমজদের ঘড়িঘর চত্বর থেকে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ সরানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেটের কয়েকজন বিশিষ্ট নাগরিকদের সাথে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো।

বৈঠক শেষে তিনি জানান, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়িঘরের বাইরে স্থানান্তর সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, নতুন জায়গা নির্ধারণ করে এটি সরিয়ে নেওয়া হবে।

শামসুল বাসিত শেরো জানান, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের আহবানে মঙ্গলবারের বৈঠকে সিলেটের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও যারা স্মৃতিস্তম্ভটি আলাদা জায়গায় স্থাপনের জন্য স্মারকলিপি দিয়েছিলেন তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, পরিবেশকর্মী আবদুল করিম কিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেটের ১৫১ বছরের ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়িঘরে ভেতরে জুলাইয়ের শহীদদের স্মরণে স্মৃতিফলক ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজ শুরু করা হয়। ঐতিহ্যবাহী স্থাপনার অংশবিশেষ আড়াল করে স্মৃতিফলক নির্মাণের বিষয়টি নিয়ে সমালোচনা দেখা দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফ

1

আ.লীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

2

সিলেটে খু নে র ঘটনায় আ ট ক ১

3

সিলেটে স্বামী-স্ত্রীর কলহের পর এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

4

মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্র

5

প্রবাসী ভোটের অ্যাপ উদ্বোধন

6

জগন্নাথপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, হাসপাতালে দুই

7

২৪ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

8

খাদিমপাড়ায় সরকারি খাস জমি দখল: তিনজন গ্রেফতার, উচ্ছেদ অভিযান

9

৫০০ টাকা পাওনা নিয়ে অপমানের অভিযোগ, বিষপানে যুবকের মৃত্যু

10

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির বিক্রয় দরপত্রে সর্বোচ্চ দরদাতার পে–অ

11

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে গ

12

ছাতকে পুলিশের অভিযানে ১০৪ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ১

13

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

14

শাহপরাণ (রহ.) মাজার পুকুরে গলাকাটা মরদেহ উদ্ধার

15

ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন

16

উন্মত্ত কুকুরের তাণ্ডবে কুলাউড়া পৌর শহরে আতঙ্ক, আহত ৪৯

17

সুনামগঞ্জে পর্যটন স্পটে বিদেশী মদসহ পর্যটক গ্রেপ্তার

18

নির্যাতনের শিকার ছোট ভাইয়ের স্ত্রী, অভিযুক্ত সহকারী শিক্ষক র

19

জৈন্তাপুরে নাইট ফুটবলে খেলতে গিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃ

20