টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাবিতে শাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় আইআইসিটি ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বিতরণ শুরু হয়।এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী শাকসু নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ১২৪ জন। ছেলেদের শাহপরান হলে ২ হাজার ২২০, বিজয়-২৪ হলে ২ হাজার ১৫৬ এবং সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২২ জন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। ছাত্রীদের আয়েশা সিদ্দীকা হলে ১ হাজার ৩৪৪, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ৩০৬ এবং ফাতিমা তুজ জাহরা হলে ৬৭৬ জন ভোটার তালিকায় আছেন।মনোনয়নপত্র বিতরণ শুরুর পর দুপুর ১২টা পর্যন্ত একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান শাকসু নির্বাচনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম।এদিকে, মনোনয়ন জমার আগে প্রয়োজনীয় নথিপত্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনোনয়ন জমার সময় জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থী আইডি এবং ডোপ টেস্টের রশিদ জমা দিতে হবে। এছাড়া কেন্দ্রীয় সংসদের জন্য তিনশো টাকা এবং হল সংসদের জন্য দুইশো করে টাকা ব্যাংকে জমা দিতে হবে। বিকেল ৩ টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ২০ জানুয়ারি শাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ

1

তারুণ্যের উৎসব ২০২৫–এ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশ

2

সিলেট "ল" কলেজের ছাত্র ও কনস্ট্রাকশন ব্যবসায়ী তুহিন নিখোঁজ

3

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ২ আসামী গ্রেফতার

4

বিএনপির অভিযোগ আমলে নিল ইসি, জামায়াতসহ ৪ দলকে সতর্ক

5

অভিযুক্ত হান্নানের আত্মসমর্পণ, আদালতে প্রেরণ

6

সিলেট প্রধান ডাকঘরে ‘ডমেস্টিক মেইল মনিটরিং ও মেইলস ব্যবস্থাপ

7

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষ, নিহত বেড়ে ৪

8

সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী শাহ্ আলম এর

9

সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান

10

সুনামগঞ্জের রঙ্গারচর ও বোগলা বিজিবি”র পৃথক দুটি অভিযানে ৬৫ ল

11

সুনামগেঞ্জর সাবেক এমপি শামীমা গ্রে প্তা র

12

সিলেটসহ সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

13

সরকার বাড়িয়ে দিলেও চামড়ায় এবারও কাঙ্ক্ষিত দাম মেলেনি

14

ছাত‌কে যে‌ৗতুক লোভী স্বামী‌কে জেল হাজ‌তে প্রেরন

15

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ

16

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

17

ভূমিকম্পে কাঁপল সিলেট

18

ভোক্তা অধিকারের জব্বারকে ‘মারধর’, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জা

19

দেশে কোনো নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন ‘আগে হতে হবে’: পাটওয়

20