টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাধবপুর-চুনারুঘাট আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরি, সম্পদের হিসাব প্রকাশ

আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি নির্বাচন কমিশনে হলফনামায় জমা দিয়েছেন।সেখানে দেখা গেছে, তাহেরির ওপর নির্ভরশীলদের নামে কোনো সম্পদ দেখানো হয়নি। এমনকি স্ত্রীর কোনো অলংকার বা নগদ অর্থও নেই।

হলফনামায় এই আলোচিত ইসলামি বক্তা উল্লেখ করেন, তার অস্থাবর সম্পদ হিসেবে কৃষি খাত থেকে বছরে আয় হয় ২৬ হাজার ৪০০ টাকা। ব্যবসা থেকে ৭ লাখ ৯১ হাজার। আর ব্যাংক সুদ থেকে পান ২২ হাজার ৮৯২ টাকা। নগদ অর্থ আছে ৪১ হাজার ২৮৬ টাকা। ব্যাংকে জমা আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। স্বর্ণ আছে ৩১ ভরি, যার মূল্য ৬ লাখ টাকা। এছাড়া আসবাবপত্র আছে ৫ লাখ টাকার।
এ ছাড়া স্থাবর সম্পত্তির মধ্যে তাহেরির কৃষিজমি আছে ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকার। তবে তাহেরির স্ত্রী বা নির্ভরশীলদের কারো নামে কোনো সম্পদ, গহনা, আসবাবপত্র, নগদ টাকা কিছুই নেই।
স্থাবর-অবস্থাবর মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা।
হলফনামায় তিনি আরও উল্লেখ করেন, তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুর বাড়ি, সে সূত্রেই তিনি এ আসনে প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে ৩ মামলা রয়েছে, সবগুলোই চলমান। ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রতিটি মামলাই দায়ের হয়েছে উল্লেখ করেন গিয়াস উদ্দিন তাহেরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান যেদিন দেশে ফিরবেন কারো অপেক্ষা করবেননা ঢাকায় চলে

1

সারা দেশে বজ্রপাতে শিশুসহ মৃত ১০

2

বড়লেখায় চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীকে ধর্ষনের চেষ্টা, আত্নরক্

3

ছাতকে বিভিন্ন জায়গায় নদীর তীরবর্তী স্থানে আকস্মিক ভাঙন দেখা

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

সিলেটে পারিবারিক ঝগড়ার ভিডিও ঘিরে তুমুল সংঘর্ষ, ওসিসহ তিন পু

6

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

7

১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারু

8

মধ্যনগরে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

9

জগন্নাথপুরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা

10

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে মশাল মিছিল

11

ছাতকে ৫৪ বছর পর মৎস্যজীবী পুনর্বাসনের উদ্যোগ

12

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহী ঈদগাহে খতমে কুরআন ও

13

সিলেটে পুকুর থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

14

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

15

বড়লেখায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিভঙ্গ করে সরকারি গাছ কাট

16

ফুটপাত দখলমুক্ত করতে সিলেটে প্রশাসনের যৌথ অভিযান

17

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ম সাধারণ সম্পা

18

ছাতক-দোয়ারা (সুনামগঞ্জ-৫) আসনে মিলন–মিজান সৌজন্য সাক্ষাৎ: রা

19

বিয়ানীবাজারে দম্পতি আটক, উদ্ধার ১৮০ পিস ইয়াবা

20