টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

কানাইঘাটে ৩ ভাইকে কু*পিয়ে জখম, একজনের মৃ ত্যু

কানাইঘাটে হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ৩ ভাইকে কুপিয়ে জখম করেছে তাদের চাচাতো ভাই। এতে এক ভাই নিহত ও নারীসহ ৩ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ঘাতক ও তার পিতাকে।


শুক্রবার (৩০ আগস্ট) কানাইঘাটের ৩নং দীঘিরপাড় পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান শাহপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আটক করা হয়েছে সাইদুর রহমানের চাচা রকিব আলী ও তার ছেলে ইমরানকে।



স্থানীয় সূত্রে জানা যায়,  সাইদুর রহমান ও তার ভাইদের ২০-২৫ টি হাঁস ছিলো। সম্প্রতি ইমরান তাদের ধানক্ষেত রক্ষার্থে বিষ প্রয়োগ করে। কয়েকদিন আগে হাঁসগুলো ওই ধানক্ষেতে গেলে ১০-১৫ হাঁস বিষক্রিয়ায় মারা যায়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।


এর জের ধরে গতকাল শুক্রবার ‍জুমার নামাজের পর সাইদুর রহমান ও তার ভাইদের সাথে ইমরানের মারামারি বেঁধে যায়। এসময় ইমরান তাদের ৩ ভাইকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ৩ ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইদুর রহমান। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন, ফরিদুর রহমান ও আব্দুর রহমান।


তাছাড়া তাদের মারামারিতে ইমরানের মা গুরুতর আহত হন।


আজ শনিবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার এসআই খোকন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে। তিনি জানান, বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

1

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

2

সিলেটে অনলাইনে তীর-শিলং জুয়া খেলার সময় ১৫ জন আটক

3

যৌতুকের দাবিতে শিক্ষিকা নির্যাতন—স্বামীকে কারাগারে পাঠানোর ন

4

আহমদ কিনু’র ফেসবুক আইডি ব্যবহার করে টাকা দাবি

5

সিলেট মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তি: নাগরিক সুরক্ষা ও অপরাধ দমন

6

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার ন

7

ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক- এনা সংঘর্ষ, ইউনিকের হেল্পার নিহত

8

র্দীঘদিন এক প্রভাবশালীর দখলে থাকা সরকারি পুকুর উদ্ধার

9

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক

10

৮ মাস আত্মগোপন, চেহারা বদলে দেশ ছাড়েন ড. একে আব্দুল মোমেন—নি

11

দক্ষিণ সুরমায় নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলের দৌরাত্ম্য: ছিন

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

আলী আমজদের ঘড়িঘর থেকে সরছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

14

ছাতকে ভাতিজার হাতে চাচা খুন

15

আ.লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির

16

মাদকের গডফাদার ধরার ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না: স্বরাষ্ট্র

17

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

18

ঢাকা–সিলেট মহাসড়কে তেলবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহ

19

ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশে উত্তেজনা ব

20