টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাহ খুররম ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল


উচ্চ শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের
উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে
--------------------কয়েস লোদী



সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও শাহ খুররম ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, শিক্ষাই হচ্ছে একটি জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। উচ্চ শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। তাই শিক্ষার্থীদের স্মার্ট, চিন্তাশীল ও মনোযোগী হতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। ‘চিলে কান নিয়ে গেছে’ শুনেই চিলের পেছনে দৌড়ালে চলবে না, আগে নিশ্চিত হতে হবে যে সত্যিই কান নেই কি না। তেমনি তোমাদের জীবনের লক্ষ্য সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং সেই লক্ষ্যেই স্থির থাকতে হবে।
তিনি আরও বলেন, নিজেকে যদি নিজ জায়গায় প্রতিষ্ঠিত করতে না পারো, তাহলে তোমার অবস্থান সমাজে নড়বড়ে হয়ে যাবে। সমাজে একটি সম্মানজনক অবস্থানে যেতে হলে অধ্যবসায়, সততা এবং একাগ্রতা দরকার।
তিনি বৃহস্পতিবার (১৯ জুন) টুকের বাজার শাহ খুররম ডিগ্রী কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমর উদ্দিনের সভাপতিত্বে ও কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আফজাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জালালাবাদ থানা বিএনপি আহবায়ক শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, কলেজের বিদ্যোৎসাহী সদস্য আলী হায়দার ফারুক ও শিক্ষক প্রতিনিধি কানিজ ফাতিমা প্রমুখ। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

1

কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী পরিদর্শনে সুনামগঞ্জের জেল

2

মরমী দর্শনের চর্চা ও বিকাশ সমাজ থেকে অন্যায় ও অনাচার দূর করে

3

মাথাব্যথা সহ্য করতে না পেরে সন্তানকে হত্যা

4

রায়হান হত্যা মামলা : জামিন পেয়েই ভারতে পালালেন এসআই আকবর

5

তদন্ত চলছে সাত দেশে

6

তাহিরপুরে প্রবাসী নারীর পরিবারের ওপর হামলা-লুটপাট: ন্যায়বিচ

7

দোয়ারাবাজারে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করায় কলেজ ছাত্রকে

8

বড়লেখায় ঈদের দিনে সড়কে প্রাণ ঝরল সুমনের

9

সুনামগঞ্জ -৪ আসনে এড. নুরুল ইসলামকে প্রার্থী করার দাবী পৌরসভ

10

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

11

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

12

সিলেটসহ সারাদেশে তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে

13

হাসপাতালে জামায়াত আমির, খোঁজ নিলেন সেনাপ্রধান

14

গণঅধিকার নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলাবাহিনীর লাঠিচার্জ, রক্তা

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

ছাত্র জমিয়ত এর শাহ পরান থানার উদ্যোগে এস এস সি উত্তীর্ণদের

17

সিলেট সমাবেশ সফল করতে মধ্যনগরে বিএনপির মতবিনিময় সভা

18

পুণ্যভূমি সিলেটে পৌঁছালেন তারেক রহমান, ৩৬ নম্বর ওয়ার্ডে হিরু

19

ভোটের জন্য জনগণের কাছে যান: নেতাকর্মীদের তারেক রহমান

20