টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার নির্দেশ হাইকোর্টের

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (২২ জুলাই) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শিক্ষাসচিবকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের আইডি কার্ডে ব্লাড গ্রুপও সংযুক্ত করতে বলা হয়েছে।

একইসঙ্গে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাত দিনের মধ্যে সরকারকে এই কমিটি গঠন করতে বলা হয়েছে।

এ ছাড়া মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ, মাইলস্টোন স্কুলের আগুনের পুড়ে যাওয়া নিহত শিক্ষার্থীদের পাঁচ কোটি টাকা এবং আহত শিক্ষার্থীদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। একইসঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়ন প্রশ্নে রুল জারি করেছেন আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

1

দেশত্যাগের আগে আত্মীয়-স্বজনকে ভুল ইংরেজিতে ক্ষুদে বার্তা দেন

2

ছাতকে "ভোক্তা অধিকার (CCS)" পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ

3

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

4

সিলেটে অনলাইনে জুয়া খেলার সময় ৫ জন আটক

5

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির কাঠইর ইউনিয়ন শাখার কর্মী সভা অন

6

সরকার বাড়িয়ে দিলেও চামড়ায় এবারও কাঙ্ক্ষিত দাম মেলেনি

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

নবীগঞ্জে দুই সাংবাদিকের বিরোধ থেকে সূত্রপাত, সংঘর্ষ-আগুন,

9

হবিগঞ্জে ‘চাঁদার’ টাকাসহ ছাত্রদলের সদস্য সচিব আটক

10

ছাতকে মাদ্রাসায় নারিকেল চারা রোপন

11

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া পুনর্নির্ধারণ

12

ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়: প্রধান উপদেষ্

13

গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গোচারণ ভূমিতে চাষাব

14

শাবিপ্রবিতে র‌্যাগিং: এক শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ২৪ জনের

15

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে অবস্থান ধর্মঘট

16

অবৈধ চাপাতা ধরতে গিয়ে আ হ ত বিজিবি সদস্য

17

সিলেটের গৌরব গীতিকার ও সুরকার খোয়াজ মিয়া আর নেই

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খু ন

20