টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।এতে আরো বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যান্য জায়গায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর গুজরাট ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে।

এতে যে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমিল্লায় ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধি না মেনে মজুদ: শিবগঞ্জের বাসায় ১৩০টি গ্যাস সিলিন্ডার উদ্

1

মধ্যনগরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

2

বন্দরবাজারের সিটি হার্ট আবাসিক হোটেল থেকে ২ তরুণী ৮ পুরুষ আ

3

আজ মহান স্বাধীনতা দিবস

4

বড়লেখায় ভুয়া আইডি দিয়ে সাংবাদিক রমিজের বিরুদ্ধে অপপ্রচার

5

মৌলভীবাজারে পরিত্যক্ত অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উ

6

২৪ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

7

আটকের পরও যে ফোনে আবদুল হামিদকে ছেড়ে দেওয়া হয়

8

বড়লেখায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

9

সারা দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

10

বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে লাগবে তিন যোগ্যতা

11

মাইসান গ্রুপের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

12

কুলাউড়া সাজ ভিডিও এন্ড ফটোগ্রাফী এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠা

13

মধ্যনগরে বিশেষ অভিযানে গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার

14

মাহফুজ-আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

15

হবিগঞ্জে ট্রাকের সাথে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

16

সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি”র টাস্কফোর্সের অভিযানে ২৬ লাখ ট

17

ছাতকে ভূমি উন্নয়ন কর আদায়ে নজিরবিহীন সাফল্য

18

সিলেটের আখালিয়া নয়াবাজারে দুপক্ষের সংঘর্ষ, পরিস্থিতি পুলিশের

19

ছাতকে বিদেশী মদ সহ আটক ৩, এবং নিয়মিত মামলার একজন আসামি গ্রে

20