টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

তাহিরপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ রাতভর সরবরাহ



শফিকুল ইসলাম স্বাধীন
তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জনপ্রিয় পর্যটক স্পট নীলাদ্রি লেকের পাড়ে পল্লী বিদ্যুৎ মিটার থেকে অবৈধ লাইন স্থাপন, হুমকিতে আশপাশের এলাকা।
স্থানীয় সূত্রে জানা যায়,একটি মিটার থেকে অন্তত ১০-১৫ টি হাউজবোটে বিদ্যুৎ সরবরাহ করে থাকেন,এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
শুক্রবার ১৮ই জুলাই) নীলাদ্রি নৌকা ঘাট এলাকায় স্মৃতিসৌধ সংলগ্ন ক্লিনিক এর পিছনের দোকান থেকে, হাউজবোটে অবৈধ বিদ্যুৎ সংযোগ রাতভর সরবরাহ দেওয়া হয় এই চিত্র দেখা যায়।
এছাড়াও আশপাশের মালিক বিহীন পরিতৃক্ষ কয়লার ডিপো বিদ্যুতিক মিটার থেকে,স্থানীয় কিছু লোক মালিকানা দাবি করে, রাতভর বিদ্যুৎ সরবরাহ করে। দিনের বেলা লাইন খুলে রাখা হয়,এতে বোঝার উপায় নেই।
পর্যটন সম্ভাবনা রক্ষা করতে হলে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করা জরুরি। সেইসাথে বিকল্প ও টেকসই বিদ্যুৎ সরবরাহ পদ্ধতি চালুর দাবি উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছু নীলাদ্রির পাশে এক কয়লার ডিপোর ম্যানেজার বলেন,পরিতৃক্ষ মালিক বিহীন কয়লার ডিপো'র মিটারগুলো সংযোগ বিচ্ছিন্ন করে দিলে এর সমাধান মিলবে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়,হাওরের বুকজুড়ে চলাচল করা হাউজবোটগুলোতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চালানো হচ্ছে ফ্যান, লাইট, এসি, সাউন্ড,সিস্টেমসহ নানা ইলেকট্রনিক সরঞ্জাম, যা চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।
অধিকাংশ হাউজবোটেই বৈধ মিটার বা অনুমোদিত সংযোগ নেই। দোকান, কয়লার ডিপো ও বাসাবাড়ি থেকে সরাসরি সংযোগ টেনে বিদ্যুৎ নেওয়া হচ্ছে। কোথাও আবার বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাথেও সরাসরি সংযোগ দিয়ে চালানো হচ্ছে হাউজবোটের পুরো সিস্টেম, যা অগ্নিকাণ্ড ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির ঝুঁকি বাড়িয়ে তুলেছে।
একই অবস্থা এশিয়ার বৃহত্তম শিমুল বাগান সংলগ্ন মানিগাঁও ও বারিক টিলা এলাকাতেও, যেখানে নোঙর করা হাউজবোটগুলোতে আলো ও শব্দে রাত জেগে থাকে পর্যটন এলাকা।
বিশেষজ্ঞরা বলছেন, অনুমোদনহীন বিদ্যুৎ সংযোগ আইন লঙ্ঘনের পাশাপাশি প্রাণহানির সম্ভাবনা এবং সরকারের রাজস্ব ক্ষতি ঘটাচ্ছে। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তাহিরপুর উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, এ বিষয়ে কয়েক দফা মৌখিক সতর্কতা জারি করা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তবে এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হাসেম জানান- “হাউজবোটগুলোতে অবৈধ বিদ্যুৎ সংযোগ একটি গুরুতর বিষয়।  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তাহিরপুর জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ আলাউল হক সরকার বলেন- “অনুমতি ছাড়া বিদ্যুৎ সংযোগ নেয়া শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এর আগেও আমরা অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন আজ

1

মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধ

2

দোয়ারাবাজারে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

3

শাহজালাল মাজারের ওরস হবে না অসামাজিক-অনৈসলামিক কাজ : এসএমপি

4

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

5

হবিগঞ্জে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে পালাক্রমে ধর্ষণ, চালক

6

সিলেটের আখালিয়া নয়াবাজারে দুপক্ষের সংঘর্ষ, পরিস্থিতি পুলিশের

7

ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক- এনা সংঘর্ষ, ইউনিকের হেল্পার নিহত

8

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

9

নতুন সংবিধান ও বিচার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নয় নির্বাচন :

10

শিক্ষার্থী দানিয়ালের মৃত্যুর ঘটনায় স্কলার্সহোমে উপাধ্যক্ষের

11

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

12

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

13

প্রতীক বরাদ্দের পরদিনই সিলেটের মাটি থেকে বিএনপির প্রচার

14

বছর ঘুরে আজ খুশির ঈদ

15

এবারের ব্রিফকেসবিহীন বাজেট?

16

সারা দেশজুড়ে যুবদলকে আরো সুসংগঠিত করতে হবে....এডভোকেট মোমিন

17

দক্ষিণ সুরমায় নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলের দৌরাত্ম্য: ছিন

18

সিলেটে ‘হাসির সন্ধানে এএফপিসি’র শিক্ষা উপকরণ বিতরণ

19

মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ টহলে পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধা

20