টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে বৃষ্টি থামতেই পানি নামতে শুরু, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় টানা কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় কুশিয়ারা ও নলজুরসহ বিভিন্ন নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ফলে ধীরে ধীরে নামতে শুরু করেছে নিম্নাঞ্চলের জমে থাকা পানি। এতে করে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন পানিবন্দি মানুষ।
বুধবার (১১ জুন) সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার নদীগুলোর পানি কমায় ডুবে যাওয়া রাস্তাঘাট থেকে পানি সরে যেতে শুরু করেছে। অনেক জায়গায় রোদ উঠেছে, ফলে স্বাভাবিক জীবনে ফেরার আশা দেখছেন গ্রামবাসীরা।
রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের বাসিন্দা ফাহিম হোসেন জানান, “নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় চলাচলের রাস্তা তলিয়ে গিয়েছিল। গত কয়েকদিন বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। এতে আমরা অনেকটা হাঁফ ছেড়ে বেঁচেছি।”
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজমুদ্দিন বলেন, “বাড়িঘরের উঠান থেকে পানি নামতে শুরু করলেও অনেক রাস্তা এখনো পানির নিচে। ফলে যান চলাচল কিছু এলাকায় এখনও সম্ভব হচ্ছে না।”
জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী সবুজ চন্দ্র শীল জানান, “বৃষ্টি না থাকায় পানি কমতে শুরু করেছে। আমরা মাঠ পর্যায়ে কাজ করছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, “নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে। বৃষ্টি না হলে পানি আরও কমবে। সার্বিক বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
প্রসঙ্গত, ২ জুন উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে কুশিয়ারা নদীর পানি বেড়ে গিয়ে জগন্নাথপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে হাটবাজার ও গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যাহত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাওয়া ক্যাম্পাস

1

রমজানের আগেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

2

শিশুদের ঝগড়ায় বৃদ্ধ নিহত

3

জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা

4

মরমী দর্শনের চর্চা ও বিকাশ সমাজ থেকে অন্যায় ও অনাচার দূর করে

5

দেশের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার

6

শ্রীমঙ্গলে রান্না ঘরের সিলিংয়ে ঝুলছিল অজগর

7

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

8

ছাতকে প্রতিপক্ষের হামলায় এক মহিলা আহত

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

জুড়ীতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান

11

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

12

হোটেল গ্র্যাণ্ড মাফি’ থেকে ৬ তরুণ-তরুণী আ ট ক

13

স্কলার্সহোম শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ, উপাধ্যক্ষের অ

14

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

15

জায়ফরনগর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন।

16

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেটে শোয়া কর্মসূচী

17

সিলেট আসছে এনসিপির ‘জুলাই পদযাত্রা

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

সুনামগঞ্জ-১ আসনে হাওরাঞ্চলের উন্নয়নই অগ্রাধিকার — ব্যারিস্টা

20