টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

পুলিশের সেবায় টাকা লাগে না: কুলাউড়ায় এসপি’র ঘোষণা, ইভটিজিং-কিশোর গ্যাং দমনের হুঁশিয়ারি



রাজ্জাক মিয়া,কুলাউড়া,প্রতিনিধি ::
পুলিশের সেবা পেতে কোনো টাকা লাগে না এবং সেবার স্বচ্ছতা আনতে থানায় ‘আপনার এসপি’ ডেস্ক চালু করা হয়েছে, যার মাধ্যমে সরাসরি পুলিশ সুপারের (এসপি) সঙ্গে যোগাযোগ করা যাবে — এমনটাই ঘোষণা দিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার। গতকাল (৪ আগস্ট) রাতে কুলাউড়া থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসপি আরও বলেন, ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের কোনো স্থান কুলাউড়ায় হবে না এবং দুই সপ্তাহের মধ্যে এ সমস্যা নিয়ন্ত্রণে আনা হবে। সম্প্রতি কুলাউড়ায় ঘটে যাওয়া ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার বিষয়ে তিনি জানান, অপরাধীদের কেউ ছাড় পাবে না এবং আসামি গ্রেপ্তার ও টাকা উদ্ধারে কাজ চলছে। আনজুম হত্যা মামলার অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ঘটনার পরপরই প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার বিচার দ্রুত ও সঠিকভাবে হবে।
তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, থানায় আর কোনো সালিশ বৈঠক চলবে না এবং আইনের বাইরে কোনো প্রভাব খাটানো যাবে না। পুলিশ জনগণের বন্ধু হলে অপরাধ  প্রবণতা কমে যাবে। কুলাউড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের সভাপতিত্বে এবং কুলাউড়া সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার: অর্থ উপদেষ

1

ছাতক- দোয়ারা বাজার খেলাফত মজলিসের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প

2

সিলেটসহ টানা ৫ দিন বৃষ্টির আভাস

3

সিলেটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: ১৫ দিনে দুই খুন,পুলিশ-র‍্যাবের

4

যৌতুকের দাবিতে শিক্ষিকা নির্যাতন—স্বামীকে কারাগারে পাঠানোর ন

5

৮ মাস আত্মগোপন, চেহারা বদলে দেশ ছাড়েন ড. একে আব্দুল মোমেন—নি

6

সিলেটে ২ হাজার কেজি ভারতীয় জিরাসহ চালক আটক

7

হাসপাতালে ভাঙচুর ও হামলা: ওসমানী মেডিক্যালে ৩ জন আটক

8

একদিনের মাছের মেলায় কোটি টাকার বাণিজ্য, মুখর জগন্নাথপুর মির

9

সাবেক চেম্বার প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকাল

10

নবীগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, সাংবাদিকসহ ৩২ জনের নামে মামল

11

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

12

হাসিনার মৃত্যুদণ্ড

13

সিলেট ওসমানী মেডিকেল কলেজে পানির ট্যাংকির পলেস্তারা খসে আউটস

14

ডাকাতির’ মামলায় রেজিনা কারামুক্ত

15

সিলেটসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

শান্তিগঞ্জের নিরীহ পরিবারের ওপর হামলা, আহত ৩০

18

সুনামগঞ্জ সীমান্তে যৌথ অভিযানে ভারতীয় কাপড় জব্দ

19

বিয়ানীবাজারে দম্পতি আটক, উদ্ধার ১৮০ পিস ইয়াবা

20