টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডাকাতির’ মামলায় রেজিনা কারামুক্ত

শিল্পপতি রাগীব আলীর বাসায় ডাকাতি ও হামলা মামলায় আট দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন তার মেয়ে রেজিনা কাদির (৫৭)।

বুধবার (১৩ আগস্ট) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক উম্মে হাবিবা শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান বলে জানা গেছে।

 এয়ারপোর্ট  থানার জিআরও সাবইন্সপেক্টর সৌমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মালনীছড়া চা বাগানের বাংলোয় শিল্পপতি রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের কক্ষে ডাকাতি ও চুরির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রেজিনা কাদির।

বাগানের সহকারী ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার তালুকদার বাদী হয়ে গত ৩১ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলা করেন (এয়ারপোর্ট সিআর মামলা নং-২২৮/২০২৫)। আদালতের আদেশে মামলাটি এয়ারপোর্ট থানায় নথিভুক্ত হয় (থানা মামলা নং-০১, তারিখ ০১/০৮/২০২৫)।

এজাহারে বলা হয়, ২৯ জুলাই সকাল ১১টার দিকে রেজিনা কাদির কয়েকজন সহযোগী নিয়ে মালনীছড়া চা বাগানের বাংলোয় প্রবেশ করেন। তারা নিরাপত্তাকর্মীদের মারধর করে রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে জিম্মি করেন, নথিপত্র লুট করেন এবং কিছু কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। বাগানের শ্রমিকরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৭ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, আটক ব্যক্তিদের পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং তারা বর্তমানে জামিনে আছেন। রেজিনা কাদির গত ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করলে জামিন আবেদন নাকচ হয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। আট দিনের কারাভোগ শেষে আজ তিনি জামিন পেয়েছেন।

এ মামলায় অন্য আসামীরা হলেন- মাহফুজ (৫০), বকুল(২৪), পায়েল (২৪), রোমান (২৮), সিহাব (১৯), সাগর (২৭) ও মো. জয় (২১)। অত্র মামলায় অজ্ঞাতনামা আরো ৪-৫জনকে আসামী করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেঞ্চুগঞ্জ বাজারে আলহাজ্ব এম এ মালিক এর গণসংযোগ ও পথসভা অনুষ

1

দোয়ারাবাজারে "ভোক্তা অধিকার (CCS)" উদ্যোগে পরিচিতি পর্ব ও ম

2

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

3

শেষ দিনে শাকসু নির্বাচনে মনোনয়ন জমা ১৯১টি

4

প্রতীক বরাদ্দের পরদিনই সিলেটের মাটি থেকে বিএনপির প্রচার

5

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে বিএনপির জনসভা

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

জগন্নাথপুরে পুলিশের অভিযানে জাল টাকাসহ যুবক গ্রেফতার

8

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেটে শোয়া কর্মসূচী

9

হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার

10

সিলেটের যেসব এলাকায় শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

11

অনলাইন জুয়ার দেনা থেকেই হৃদয় হত্যা: বন্ধুদের বিরোধে জীবন গেল

12

সব মামলায় খালাস তারেক রহমান

13

ছাতকে ৪টি অবৈধ ড্রেজার বিকল বালু খেকোদের বিরুদ্ধে

14

জগন্নাথপুরে বিশেষ অভিযানে পলাতক আসামিসহ দুইজন গ্রেফতার

15

মঙ্গলবার সিলেটের যে এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

16

শান্ত–মুশফিকের ১৩০ রানের জুটিতে রাজশাহীর দাপুটে জয়

17

স্বীকার করছি আমি ডামি নির্বাচন করেছি: আউয়াল

18

মধ্যনগরে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

19

জিন্দাবাজারে ড্রেনের উপর ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করলো সিসিক

20