টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতীয় খাসিয়াদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহত



নিজস্ব প্রতিবেদক:
সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে দনা সীমান্তের ১৩৩৪ নম্বর মেইন পিলারের প্রায় ৩০০ গজ ভেতরে ভারতের মেঘালয় রাজ্যের দনা খাসিয়া পুঞ্জিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী দনা পাতিছড়া গ্রামের আব্দুর রউফের ছেলে শাকিল আহমদসহ আরও দুইজন দুপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের দনা খাসিয়া পুঞ্জিতে সুপারি পাড়তে যান। এ সময় অস্ত্রধারী খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি চালালে শাকিল গুলিবিদ্ধ হন।
সহযোগীরা তাকে দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসলেও, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত অবস্থায় শাকিলকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছেন। তবে তার মরদেহ বর্তমানে কোথায় রয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে দনা বিজিবি ক্যাম্প থেকে খবর পেয়েছেন। নিহতের লাশ উদ্ধারে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ভারতীয় চা পাতার বিশাল চালানসহ একজন গ্রেপ্তার

1

১০ বছরের ভাতিজিকে কুপিয়ে খু*ন করল চাচা

2

নগরীর জলাবদ্ধতা পরিদর্শনকালে কয়েস লোদী

3

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে অবস্থান ধর্মঘট

4

সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে,

5

উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি দানবীর ড. সৈয়দ রাগীব আলী'কে এসইউ

6

সেনানিবাসে আশ্রয় দেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ

7

আলোচিত মুশতাক হত্যার ঘটনায় গ্রেফতার হাফিজের ৭ দিনের রিমাণ্ডে

8

হোটেল গ্র্যাণ্ড মাফি’ থেকে ৬ তরুণ-তরুণী আ ট ক

9

নির্বাচন সামনে—এক ঝটে সিলেটসহ দেশে ১৬৬ ইউএনও বদলি

10

বেঁচে নেই শিশু সাজিদ

11

জুড়ীতে বেসরকারি স্কুল কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন।

12

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তা

13

জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

14

ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন উত্তম: চরমোনাই পির

15

রমজানের আগেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

16

অবৈধ সম্পদ গোপন: আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

17

জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফ

18

ছাগলকাণ্ডের সেই মতিউরকে অনৈতিক সুবিধা দেয়ায় ১১ পুলিশ সদস্য ব

19

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

20