টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে মাদ্রাসার মুহতামিকে নামাজ থেকে ধরে নিয়ে হাতে বেঁধে নির্যাতন



সুনামগঞ্জ প্রতিনিধি :::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসা মুহতামিমকে নামাজ থেকে ধরে নিয়ে ফিল্ম স্টাইলে হাতে বেঁধে নির্যাতন করা হয়েছে।  এ ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হলে জগন্নাথপুরে তোলপাড় সৃষ্টি হয়েছে।
গত বুধবার সন্ধ্যা ৭ টায় উপজেলার চিলাউড়া--হলদিপুর ইউনিয়নের তলের বন হাওরস্থ মোঃ ফারুক মিয়ার ফার্মের দক্ষিণপাড়া বেড়ীবাঁধের উপর এ ঘটনা ঘটে। 
ভুক্তভোগী মুহতামিম  মাওঃ শরীফ উদ্দিন জিয়া (৪৫)। তিনি উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের মহিষাকোনা গ্রামের মৃত আবলুছ উল্ল্যাহর পুত্র। এ ঘটনার প্রতিবাদে বুধবার  বাদ যোহর জগন্নাথপুর পৌরপয়েন্টে  চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এদিকে, মাওঃ শরীফ উদ্দিন জিয়া আজ বৃহস্পতিবার জগন্নাথপুর থানায় ৫ জনের নামে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, মহিষাকোনা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দেক আলী, ছিদ্দেক আলীর ছেলে মামুন সিদ্দিকি, আব্দুল আহাদের ছেলে কামরুল ইসলাম, মৃত পাইনা মিয়ার ছেলে নিজাম উদ্দিন, আব্দুল আহাদের ছেলে জুনায়েদ আহমদ।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭ টায় ঘটনাস্থলে পালিত গরু আনতে হাওরে যান মাওলানা শরিফ উদ্দিন জিয়া মাগরিবের আজান দিলে বেরিবাধের উপর নামাজ পড়ছিলেন শরীফ উদ্দিন জিয়া।
নামাজরত অবস্থায় বর্ণিত বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে তাকে টেনেহিঁচড়ে নিয়ে দিয়ে দুই হাত বেঁধে বাম পায়ে রামদা দিয়ে আঘাত করে। ঘটনার সময় কিল--ঘুষিসহ তাকে শারীরিকভাবে ব্যাপক লাঞ্চিত করা হয়। এ সময় ওই মুহতামিমের পাঞ্জাবীর পকেট থেকে একটি একটি অ্যান্ড্রয়েড মোবাইল হাতিয়ে নিয়ে যায় তারা।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  চিকিৎসা প্রদান করা হয়।
এ ব্যাপারে ভুক্তভোগী মাওলানা শরীফ উদ্দিন জিয়া বলেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দেক আলীর নেতৃত্বে ও তার ছেলে মামুন সিদ্দেক সহ কয়েকজন   বিগত প্রায় ২ মাস পূর্বে তারা মাদ্রাসায় এসে আমার কাছে চাঁদা দাবি করে। এতে আমি অপারগতা প্রকাশ করলে তারা ক্ষুব্ধ হয়ে আমার উপর ফিল্ম স্টাইলে নামাজরত অবস্থায় আমার হাত বেঁধে নির্যাতন চালায়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন,খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে,   অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

1

বাংলাদেশের গুমবিরোধী পদক্ষেপের প্রশংসা জাতিসংঘের

2

দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর ও লুট, থানায় অভ

3

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

4

সোমবার সিলেট আসছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ

5

জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার ব

6

ছাতকে খেলাফত মজলিসের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

7

ঢাকা বিমানবন্দরে আগুন, ফ্লাইট নামছে চট্টগ্রাম সিলেট কলকাতায়

8

মধ্যনগরে বিএনপির প্রচারপত্র ও লিফলেট বিতরণ করলেন মনোনয়নপ্রত্

9

আমন–বোরোর বাইরে নতুন সম্ভাবনা, তরমুজে হাসি খলিল মিয়ার মুখে

10

অচেতন করে শাবি ছাত্রীকে সংঘবদ্ধ ধ র্ষ ণে র অভিযোগ, আটক ২

11

লাইসেন্সবিহীন সিএনজি শহরের বাইরে যেতে হবে- জেলা প্রশাসক

12

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সিলেটসহ ৬৪ জেলায় ইইউ

13

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ,

14

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন ‘গাজা’

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

জুলাই শহিদ দিবস উপলক্ষে দেয়ালিকা অঙ্কন ও শহীদ আয়াতুল্লাহ স্

17

তারেক রহমানকে নিয়ে কটুক্তি কয়েস লোদী’র তীব্র নিন্দা ও প্রতিব

18

সিলেটে ভোটের মাঠ উত্তপ্ত, ১৮ দিন বাকি নির্বাচনের

19

দেশে ফেরার গুঞ্জন আবদুল হামিদের

20