টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

কানাইঘাটে জমি নিয়ে রক্তাক্ত হত্যাকাণ্ড: র‌্যাব-৯ এর অভিযানে এক আসামি গ্রেফতার



সিলেটের কানাইঘাটে জমি দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বুধবার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতারকৃত আব্দুল হামিদ (৫৫) কানাইঘাট উপজেলার ডাউকেরগুল এলাকার মৃত আলা উদ্দিন ওরফে আলাউর রহমানের ছেলে।
র‌্যাব জানায়, ভিকটিম আব্দুল হান্নান ওরফে হানাই দীর্ঘদিন ধরে জমি জবরদখল ও চাঁদা দাবির কারণে বিবাদীদের সঙ্গে বিরোধে জড়িত ছিলেন। ঘটনার দিন—৯ নভেম্বর ভোরে—হানাই নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে তার স্ত্রী দরজা খোলার সাথে সাথেই পূর্বপরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র হাতে একদল সন্ত্রাসী ঘরে ঢুকে পড়ে।
দুষ্কৃতকারীরা প্রথমে হানাইকে ঘুমন্ত অবস্থায় জাপটে ধরে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর ডেগার, জিআই পাইপ ও লোহার রড় দিয়ে মাথা, ঘাড়, পা ও শরীরের বিভিন্ন স্থানে বিধ্বংসী হামলা চালানো হয়। এতে তার মাথায় ভয়াবহ রক্তাক্ত জখম ও শরীরজুড়ে হাড়ভাঙা ক্ষত সৃষ্টি হয়। হামলাকারীরা তাকে মৃত ভেবে হাত-পায়ের বাঁধন খুলে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন।
র‌্যাব-৯ জানায়, মঙ্গলবার রাতে আলীরগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের এই মামলার এক নম্বর আসামি আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন,
“গ্রেফতারকৃত আসামিকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

1

ভোরে সিলেটজুড়ে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৫.৪

2

ছাতকের গোবিন্দগঞ্জে ১৫ বছরের কিশোরীকে গনধর্ষন

3

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযান

4

জগন্নাথপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ, দুই

5

আমন–বোরোর বাইরে নতুন সম্ভাবনা, তরমুজে হাসি খলিল মিয়ার মুখে

6

এবারের ব্রিফকেসবিহীন বাজেট?

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

সুনামগঞ্জে বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্প

9

সুনামগঞ্জে গ্লোবাল টিভির ৩য় বর্ষপূতি পালিত

10

সিলেট বিভাগে রেলপথ অবরোধের ডাক, ৮ দফা দাবিতে আন্দোলনকারীদের

11

সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযা

12

শ্রীশ্রী বামজঙ্গা মহাপীঠ কালী মন্দির রক্ষায় জেলা প্রশাসক বরা

13

ছাতকের গোবিন্দগঞ্জে-দেশে ক্রমবর্ধমান সহিংসতা ও মিডফোর্ড হত্য

14

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির গেট-টুগেদার অনুষ্ঠিত

15

ব্যবসায়ী আজির উদ্দিন ওমরাহ পালনে বুধবার বায়তুল্লার পথে

16

এবার হজের খুতবায় যা বলা হলো

17

ভোটের আগের দিন হাইকোর্টে স্থগিত শাকসু নির্বাচন

18

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (বাসক) এর পক্ষ থেকে ফ্রান্স প

19

সিলেটে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক

20