টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

একদিনের মাছের মেলায় কোটি টাকার বাণিজ্য, মুখর জগন্নাথপুর মিরপুর বাজার

 

 বাজারে মাছের মহোৎসব, বড় মাছ কিনতেই প্রবাসীদের ভিড়.....



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজারে ঐতিহ্যবাহী দেশি মাছের মেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনভর চলা এ মেলায় সারি সারি দোকানে সাজানো ছিল চোখধাঁধানো বড় আকারের নানা প্রজাতির মাছ। হাওর ও নদী থেকে ধরা মাছের পাশাপাশি চাষের বড় মাছেও ভরপুর ছিল মেলাটি।
মেলায় ছোট মাছের উপস্থিতি ছিল খুবই কম। বড় বড় বোয়াল, রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ও পাঙাশ মাছের আধিক্য ছিল চোখে পড়ার মতো। মাছের আকার ও প্রজাতিভেদে দাম নির্ধারণ করা হয়, যেখানে এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭৫ হাজার টাকায়ও মাছ বিক্রি হয়েছে। আয়োজকদের দাবি, দিবারাত্রি চলা এই মেলায় প্রায় এক কোটি টাকার মাছ কেনাবেচা হয়েছে।
চাষের মাছের পাশাপাশি নদীর বাঘাইর, আইড়, গাঙচিতল, কাইক্কা এবং কিছু সামুদ্রিক মাছও মেলায় বিক্রি হয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের দরকষাকষিতে পুরো বাজারজুড়ে ছিল উৎসবের আমেজ। বিশেষ করে প্রবাসী ক্রেতাদের উপস্থিতিতে মেলাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
মাছ কিনতে আসা যুক্তরাজ্যপ্রবাসী আব্দুস শহিদ তকলিছ মিয়া বলেন, “এ মেলায় এমন বড় বড় দেশি মাছ পাওয়া যায়, যা লন্ডনেও সহজে মেলে না। হাওরের টাটকা মাছের জন্যই আমরা প্রতি বছর এ মেলার অপেক্ষায় থাকি। পরিবার নিয়ে দেশে আসার অন্যতম কারণ এটি।”
আরেক প্রবাসী আজিজুর রহমান বলেন, “গত বছরের তুলনায় এবার মাছের পরিমাণ বেশি, যদিও দাম কিছুটা চড়া। তবে এত মানুষ একসঙ্গে গ্রাম্য উৎসবে মিলিত হওয়া সত্যিই আনন্দের। এসব আয়োজন হারিয়ে যেতে বসেছে, তাই সুযোগ পেলেই দেশে আসি।”
মাছ ব্যবসায়ী আমির আলী জানান, প্রতিবছরের মতো এবারও মেলায় ভালো বেচাকেনা হয়েছে। ক্রেতাদের কাছে দেশি ও মাঝারি আকারের মাছের চাহিদা বেশি ছিল।
মিরপুর বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি শফিক উদ্দিন জানান, শতাধিক দোকানের অংশগ্রহণে এবারের মেলায় আগের বছরের তুলনায় বেশি বড় মাছ বিক্রি হয়েছে। আর সভাপতি বাদশা মিয়া বলেন, “দিন দিন এ মেলার জনপ্রিয়তা বাড়ছে। এটি এখন এলাকার একটি ঐতিহাসিক উৎসবে পরিণত হয়েছে। ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে আগামীতেও এ মেলার আয়োজন অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, মরহুম ফয়সল মিয়ার উদ্যোগে প্রায় ৯ বছর আগে প্রথমবারের মতো মিরপুর বাজারে এ মাছের মেলার সূচনা হয়। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হলো নবম আসর, যা স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্তের মানুষের মিলনমেলায় রূপ নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা পরিষদের বিবৃতি বিভ্রান্তিকর: বিএনপি

1

তারেক রহমানের পক্ষথেকে রিকশা চালকের হাতে বিমানের টিকেট

2

সিলেটে কর্মীদের হাতে লাঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা,

3

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টুডে

4

সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান

5

প্রবাসী ভোটারদের উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি নিচ্ছে নির্বাচন

6

সিলেটে চালু হলো দেশের ২৪তম স্থলবন্দর, পর্যটনবান্ধব ভোলাগঞ্জ

7

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

8

ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

9

গত ২৪ ঘণ্টায় ৪ নমুনা পরীক্ষায় ৩ জনের দেহেই পাওয়া গেল করোনা

10

সিলেটে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুতি: রেলওয়ের দুই কর্মকর্তা বরখা

11

উত্তরায় বিমান বিধ্বস্ত: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

12

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ২ আসামী গ্রেফতার

13

সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে: তারেক রহমান

14

সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি”র টাস্কফোর্সের অভিযানে ২৬ লাখ ট

15

একটি-ব্রিজ-বদলে-দিতে-পারে-গ্রামীণ-চিত্র

16

জাকিয়া চৌধুরীর বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে এ+ ঝলক

17

লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক

18

৩৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

19

ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

20