টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফেইসবুকে ফেক আইডি খুলে বড়লেখায় পোস্টমাষ্টারের নামে অপপ্রচারের অভিযোগ



মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা প্রতিনিধিঃ 
মৌলভীবাজারের বড়লেখায় কামাল উদ্দিন নামে এক পোস্টমাস্টারের নামে ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 
এ ঘটনায় গত ১৬ মে কামাল উদ্দিনের স্ত্রী আলেয়া শারমীন রুমি বড়লেখা থানায় লিখিত অভিযোগ করেছেন। কামাল উদ্দিন বড়লেখার ডিমাইবাজার শাখা ডাকঘরের পোস্টমাস্টার। এছাড়াও তিনি পাখিয়ালা বাজারের একজন ফার্ণিচার ব্যবসায়ী।  

অভিযোগে বলা হয়, ৫ মে সকালে কামাল উদ্দিন তার ফেসবুক আইডিতে ঢুকে দেখতে পান, ‘বড়লেখা সরকারি কলেজ ছাত্রদল’ নামের একটি আইডি থেকে তার বিরুদ্ধে মিথ্যা, কুরুচিপূর্ণ ও অপমানজনক বক্তব্য দিয়ে পোস্ট করা হয়েছে। এসব পোস্টে তাকে আওয়ামী লীগের লোক হিসাবে প্রচারণা চালানো হচ্ছে। গত ১৫ মে রাত ১০টা ৪৯ মিনিটে তিনি দেখতে পান, ‘Kamal Uddin’ নামে একটি ফেক ফেসবুক আইডি খোলা হয়েছে। সেই আইডির প্রোফাইল ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করা হয়েছে। প্রোফাইলে লেখা রয়েছে, ‘আমিই আওয়ামী লীগ’।
কামাল উদ্দিন বলেন, তার নিজের আইডিতে কেবল ব্যক্তিগত ছবি ও ব্যবসার তথ্য রয়েছে। ফেক আইডি থেকে ভবিষ্যতে উসকানিমূলক বা সরকারবিরোধী কোনো পোস্ট দিয়ে তাকে ও তার পরিবারকে বিপদে ফেলা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান শনিবার বিকেলে বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় দুদকের নোটিশ

1

সিলেটে হকার ও ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে মাঠে নামলেন

2

ভাতিজার হাতে চাচা খু ন

3

১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ আসন ঘোষণা

4

সিলেট ইকোপার্ক সড়কে আরসিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন

5

ছাতকে বিএসএফ) পুশইন করা ১৬ জনকে ছাতক থে‌কে কুড়িগ্রামে পরিবা

6

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়ত নেতার ভাসমান মরদেহ উদ্ধার

7

দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত: ডা. শফিকুর

8

১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারু

9

সিলেটে সিএনজি অটোরিকশার ভাড়া তালিকা হবে ১৫ দিনের মধ্যে: পুলি

10

সিলেটে রাত সাড়ে ৯টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে জেলা প্রশাসক

11

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হও

12

দোয়ারাবাজারে ভাতিজার হাতে চাচি খুন

13

বিয়ানীবাজারে দম্পতি আটক, উদ্ধার ১৮০ পিস ইয়াবা

14

সিলেট ৭ ফেব্রুয়ারি জামায়াতের জনসভা, আসছেন আমীর ডা. শফিকুর র

15

সিলেটের ছয় আসনে মনোনয়ন দাখিল করলেন ৪৭ প্রার্থী

16

মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়কের সংবাদ সম্মেলন

17

নিউইয়র্কে ডিম নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা জামিনে ম

18

ছাতক উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

19

কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়

20