টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাহজালাল মাজারের ওরস হবে না অসামাজিক-অনৈসলামিক কাজ : এসএমপি কমিশনার ------


সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা) বলেছেন- এবারের শাহজালাল রাহ. মাজারের ওরস আরও সুশৃঙ্খল ও পবিত্র পরিবেশে সম্পন্নের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুলিশ প্রশাসন, মাজার কর্তৃপক্ষ, আলেম-উলামা ও সাংবাদিকসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের নিয়ে গঠিত তদারকি কমিটি ওরস চলাকালীন সর্বদা মনিটরিং করবে। ওরসকালীন মাজারের পবিত্রতা রক্ষার স্বার্থে এবার ভক্তবৃন্দের প্রতি বলা হচ্ছে- সবাই যেন মাজারে সিজদা প্রদানসহ সকল শিরকি ও বিদাআতি কার্যক্রম থেকে বিরত থাকেন। 


নারীরা পর্দার সঙ্গে অবস্থান করেন। কেউ যেন মদ-গাঁজার আসর না বসান। এসব বিষয় তদারকটি কমিটি সার্বক্ষণিক খেয়াল রাখবে। এছাড়া পুলিশের বিভিন্ন টিম মাজার প্রাঙ্গনে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে। ঠেকাবে সব অসামাজিক-অনৈসলামিক ও বিশৃঙ্খল কাজ। মাজার প্রাঙ্গনে চুরি-ছিনতাই ও প্রতরণামুলক কর্মকাণ্ড রোধেও কাজ করবে পুলিশ। সাদা পোশাকে অবস্থান করবে আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (১৬ মে) বাদ আসর মাজার প্রাঙ্গনে প্রেস ব্রিফিং করে এসব কথা বলেন এসএমপি কমিশনার।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন- নামাজ ব্যতীত কেউ যাতে কোথাও সিজদা না দিতে পারেন সেজন্য উপরে শাহজালাল রাহ. এর মাজারের সামনে ব্যানার টানানো হয়েছে। তবে মাজার এলাকার বিভিন্ন স্থানে এভাবে আরও ব্যানার টানানো প্রয়োজন। এ বিষয়ে মাজার কর্তৃপক্ষকে বলা হবে।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মশতাক আহমদ খান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, হযরত শাহজালাল রাহ. তাওহিদি কাফেলার সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ ও দারুস সালাম মাদরাসার শিক্ষক মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি প্রমুখ।

এছাড়াও সেনাবাহিনী ও র‍‍্যাব-৯ এর সংশ্লিষ্ট কর্মকর্তা, মাজার কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তৃক গঠিত ওরস তদারকি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং শেষে মাজার ও মাজার প্রাঙ্গণ পরিদর্শন করেন এসএমপি কমিশনার। এসময় তিনি আলেম-সমাজ, মাজার কর্তৃপক্ষ, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, আগামী ১৮ ও ১৯ মে শাহজালাল রাহ. মাজারে ওরস অনুষ্ঠিত হবে। 

এরই মাঝে ভক্তবৃন্দ মাজারে আসতে শুরু করেছেন। অনেক ভক্ত নিয়ে এসেছেন গরু-ছাগলসহ মান্নতের জিনিসপত্র। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ’লীগ নেতার বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লা শ

1

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

2

আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার: অর্থ উপদেষ

3

সিলেট-১ আসনের সাথেই থাকছে নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড

4

অবসান শেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফ

5

শিক্ষার্থী আজমান আহমেদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ, রোববার স্

6

সিলেট মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তি: নাগরিক সুরক্ষা ও অপরাধ দমন

7

জৈন্তাপুরে এয়ারগানসহ ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

8

বরখাস্ত থেকে মুক্তি পেতে শিক্ষক কর্তৃক ছাত্রী নির্যাতনের ঘ

9

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে মশাল মিছিল

10

কোম্পানীগঞ্জ সীমান্তে মাদক কারবারিদের হামলা, বিজিবির ফাঁকা গ

11

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ২ আসামী গ্রেফতার

12

বালুচরে ফাহিম হত্যা মামলায় পলাতক আসামি মাইল্লা গ্রেপ্তার

13

বড়লেখায় দিনদুপুরে গলায় দা ঠেকিয়ে ২লাখ টাকা ও স্বর্ণালংকার ছি

14

হোটেলে অনৈতিক কর্মকান্ডে ৪ জন গ্রেফতার

15

সুনামগঞ্জ-৫: বিএনপির মনোনয়ন দৌড়ে ত্যাগী বনাম তরুণ নেতৃত্ব,

16

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

17

আমন–বোরোর বাইরে নতুন সম্ভাবনা, তরমুজে হাসি খলিল মিয়ার মুখে

18

বিশ্বনাথে রাজনৈতিক নেতাদের চাপে পরিবার একঘরে, বাড়িছাড়া হওয়ার

19

শরিফ হাদির উপর হামলাকারীদের ধরতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির

20