টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৩০



দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জন টেটাবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোলাপ মিয়া ও ফিরুজ মিয়া পক্ষের সমর্থকদের মধ্যে খেয়া নৌকা পারাপারকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে। দফায় দফায় চলা এই সংঘর্ষে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।
আহতদের মধ্যে সামিয়া বেগম (২০), হুসনা বেগম (৩৫), কাসেম মিয়া (৩৬), সফিক মিয়া (৩৭), নাজির মিয়া (৩৮), সাবু মিয়া (৪০), লাল মিয়া (৫৫), আলী আকবর (৫০), মিজান মিয়া (২৯), সাক্কল মিয়া (৪৫), রুজেল মিয়া (১২) প্রমুখ রয়েছেন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পিন্টু কুমার দাস জানান, গুরুতর আহত ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে, বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশীয় অস্ত্র টেটা ও ঢাল উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় শিবিরের 'মৌসুমী ফল উৎসব- আয়োজন

1

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

2

জাতীয় নির্বাচনে নিরপেক্ষ, গণভোটে সক্রিয় হতে হবে প্রশাসনকে

3

মধ্যনগরে বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ দুই চোর গ্রেফতার

4

ড. ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন

5

তালাক দেওয়া স্ত্রীকে বন্ধুদের নিয়ে গ ণ ধ র্ষ ণ

6

মধ্যনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফ

7

যুবদের সক্রিয় অংশগ্রহণে শান্তি ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিল জ

8

সিলেটে দিনদুপুরে শিশু অপহরণচেষ্টা: সিসিটিভি দেখে যুবক আটক

9

অসীম হত্যা মামলার আসামী শাহজাহান নারায়নগঞ্জে থেকে গ্রেফতার

10

ইনসাফের শাসনের বার্তা তারেক রহমানের

11

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

12

জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও খামারিদের ক্ষমতায়নে আফতাব ফিড কা

13

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

14

হবিগঞ্জে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিতর্ক

15

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর বর্বর হামলা

16

জগন্নাথপুরে কোরবানির হাটে গবাদিপশুর চিকিৎসায় প্রশংসিত প্রাণি

17

সিলেটে সুধীজনদের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হো

18

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ

19

সিলেট বিভাগে রেলপথ অবরোধের ডাক, ৮ দফা দাবিতে আন্দোলনকারীদের

20