টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইরানের ৬ বিমানবন্দরে হামলা ইসরাইলের, বিমান ধ্বংসের দাবি

ইরানের ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সোমবার পশ্চিম, পূর্ব এবং মধ্য ইরানের কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে।  

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী আরও দাবি করেছে, দূর থেকে চালিত বিমান ১৫টি ইরানি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে। খবর আল-জাজিরার।পোস্টে একটি ছবিও সংযুক্ত করা হয়েছে।  এতে তেহরানের মেহরাবাদ, মাশহাদ, দেজফুল বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এক্স পোস্টে আরও বলা হয়েছে, ‘এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার, একটি জ্বালানি ভর্তি বিমান এবং ইরানি সরকারের এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ’ইসরাইলি বাহিনী আরও বলছে, ‘বিমান বাহিনী এই বিমানবন্দরগুলো থেকে উড্ডয়নের ক্ষমতা এবং সেখান থেকে ইরানি সেনাবাহিনীর বিমান শক্তি পরিচালনা ব্যাহত করেছে।’

গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। জবাবে তেলআবিবেও পালটা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত আছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন। 

তবে শনিবার এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন রিজওয়ানা

1

শাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বৃহস্পতিবার

2

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

মধ্যনগরে নৌকাডুবিতে এক বৃদ্ধার মৃত্যু

5

রায়হান হত্যা মামলা: ৫ আসামি অনুপস্থিত, যুক্তি–তর্ক পিছিয়ে বু

6

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমা

7

ছাত‌কে সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন থানায় হস্তান্তর

8

ছাতকে ভারতীয় (বিএসএফ) পুশ ইন করা ১৬ জনের ম‌ধ্যে পোশাক, খা

9

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

10

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছেছেন হাদি

11

ইনসাফের শাসনের বার্তা তারেক রহমানের

12

সিলেটে হোটেলে রুম ভাড়ায় স্বামী–স্ত্রী পরিচয় বাধ্যতামূলক : প

13

আলোচিত মুশতাক হত্যার ঘটনায় গ্রেফতার হাফিজের ৭ দিনের রিমাণ্ডে

14

হঠাৎ আগুনে আতঙ্ক ওসমানী মেডিকেলে, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ

15

উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াত আমিরের

16

সুরমা গেটে চোরাই পণ্যসহ গ্রেফতার ৩

17

নির্যাতনের শিকার ছোট ভাইয়ের স্ত্রী, অভিযুক্ত সহকারী শিক্ষক র

18

২৫ ডিসেম্বর মেয়ে জাইমাকে নিয়ে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন তারেক

19

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জন আটক, হোটেল রাজমনি

20