টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে রাজনৈতিক নেতাদের চাপে পরিবার একঘরে, বাড়িছাড়া হওয়ার অভিযোগ

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের ছোট খুরমা গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা মিলে নিরীহ এক পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা আড়াইটায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ওই গ্রামের মো. মাসুক মিয়ার ছেলে মো. ফাহিম উদ্দিন।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন- ‘গ্রামের একটি বিধ্বস্ত রাস্তায় দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় বিষয়টি তুলে ধরে সম্প্রতি আমার প্রবাসী ভাই ফেসবুকে একটি পোস্ট করেন। এতে স্থানীয় জনপ্রতিনিধি এবং কতিপয় আওয়ামী লীগ ও বিএনপি নেতা ক্ষুব্দ হয়ে সালিশ-বৈঠক বসিয়ে আমাকে ডেকে পাঠান। আমি বৈঠকে উপস্থিত হয়ে গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমার ভাইয়ের পক্ষ থেকে পোস্টের বিষয়ে দুঃখ প্রকাশ করে পোস্টটি ডিলেট করাই।

 

কিন্তু এতেও অভিযুক্তরা সন্তুষ্ট হননি। তারা ফেসবুকে ফেইক একাধিক আইডি খুলে আমার ও আমার পরিবারের অন্যান্য সদস্যের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাতে থাকেন। এছাড়া বিষয়টি মীমাংসার নামে আমাদের কাছে চাঁদা দাবি করেন। এসব ঘটনার পেছনে রয়েছেন থানা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রফিক মিয়া, সাধারণ সম্পাদক সাদিক আলী, রিয়াজ আলী ও আব্দুন নুরসহ কতিপয় আওয়ামী লীগ-বিএনপি নেতা। এই অভিযুক্তরা চব্বিশের গণঅভ্যুত্থানের আগেও এলাকার মানুষকে নানাভাবে হয়রানি করেছেন, এখনো করে যাচ্ছেন।

 

মো. ফাহিম উদ্দিন তাঁর বক্তব্যে আরও বলেন- আমি ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েও অভিযুক্তরা ক্ষান্ত হননি, কয়েক দিন আগে তারা সালিশ-বৈঠক ডেকে আমার পরিবারকে একঘরে করার ঘোষণা দেন। ওই দিন আমার পরীক্ষা থাকায় বৈঠকে যেতে পারিনি। এই অজুহাতে তারা আমার পরিবারকে একঘরে করেছেন।

 

এছাড়া অভিযুক্তরা আমার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। আমার ছোট শিক্ষার্থী ভাই-বোন এতে চরমভাবে আতঙ্কিত হয়ে পড়েছে। ছোট বোন অনেকটা মানসিকভাবে ভেঙে পড়েছে। অভিযুক্তদের অত্যাচারে আমরা এখন বাড়িছাড়া। এ বিষয়ে আমরা সিলেট জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করছি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক; জনজীবনে চরম বিপর্যস্ত

1

সিলেটে করোনা আক্রান্ত রোগী বেড়ে ৭

2

দোয়ারাবাজারে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

3

এক বছরে তিন ঈদ, দুই হজ

4

গোয়াইনঘাটে সম্পদের জন্য বয়স্ক দম্পতির ওপর ছেলের নির্যাতন: ম

5

ইরানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

6

উৎমা ছড়া এলাকা থেকে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

7

সংশোধনীর আশ্বাসে এনবিআরে আন্দোলন স্থগিত

8

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

9

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

10

ছাতকের গোবিন্দগঞ্জে ১৫ বছরের কিশোরীকে গনধর্ষন

11

মধ্যনগর উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার

12

আখালিয়ায় গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

13

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের ঘোষণা

14

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

15

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএস সি পরীক্ষার্থী নিহত

16

সিলেটে বিএনপির দোয়া মাহফিল থেকে সাংবাদিকের মোবাইল চুরি

17

দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ আজ

18

কুলাউড়ায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

19

হবিগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে আ গু ন :

20