টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

বরখাস্ত থেকে মুক্তি পেতে শিক্ষক কর্তৃক ছাত্রী নির্যাতনের ঘটনায় ইউএনও বরাবর সমঝোতা কপি প্রদান

 স্টাফ রিপোর্টার::   সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফররুখ আহমেদের সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে এবং বরখাস্ত থেকে মুক্তি পেতে সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক প্রতিনিধি, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্রীর অভিভাবক, শিক্ষকের প্রতিনিধি গণ আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র ও সমঝোতা কপি ইউএনও বরাবর প্রদান করেন।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর ক্লাস চলাকালীন সময়ে ৭ম শ্রেণির ছাত্রী সাইদা বেগমের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে প্রধান শিক্ষক মোঃ ফররুখ আহমেদকে ১৩ নভেম্বর সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে ঐদিন রাতে শিক্ষক, ছাত্রীর পরিবার, স্থানীয় বিশিষ্টজন ও সাংবাদিকদের উপস্থিতিতে ঘটনাটি মানবিকভাবে সমাধান করা হয়। সেখানে শিক্ষক তার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং ছাত্রীর পরিবার তাকে ক্ষমা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন তার মেয়ে এবং তার পরিবারের পক্ষ থেকে ঐ শিক্ষকের ওপর কোনো অভিযোগ নাই।

এই সমঝোতার ভিত্তিতে আজ ১৭ নভেম্বর সকালে ছাত্রীর পরিবার, শিক্ষক পরিবার, এডহক কমিটির সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ঐ শিক্ষকের স্থগিতাদেশ পুনর্বহাল চেয়ে আবেদনপত্র এবং স্বাক্ষরিত সমঝোতা কপির মূল নথি জমা দেন।

প্রতিনিধিরা জানান—সমঝোতার মাধ্যমে বিষয়টি ইতোমধ্যে মীমাংসিত হয়েছে। মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রধান শিক্ষককে পুনর্বহাল করা এখন সময়ের দাবি।

জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবেদনটি গ্রহণ করেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে সমাধানের আশ্বাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

আইফোনের জন্য খুন: বিয়ানীবাজার হত্যা মামলার আসামি টাঙ্গাইল থে

2

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার পলাতক আসামি হেলাল গ্রেপ্

3

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (বাসক) এর পক্ষ থেকে ফ্রান্স প

4

জগন্নাথপুরে হাওর বাঁধে গাফিলতি, অকাল বন্যার শঙ্কায় কৃষক

5

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন খালেদা জিয়া, জানাজায় লাখো মান

6

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার নারী সহ আটক- ৭

7

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জন আটক, হোটেল রাজমনি

8

৬ মাস আগে বিয়ে করেন পাইলট সাগর

9

সুনামগঞ্জের চামারদানি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ

10

স্কুলে তালা দেওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থী বহিস্কার

11

১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব

12

জগন্নাথপুরে জগন্নাথ দেবের রথযাত্রা: শতাব্দী প্রাচীন ঐতিহ্যে

13

হবিগঞ্জে ভাবী, ভাতিজীসহ ত্রিপল হত্যা মামলায় দেবরের মৃত্যুদন

14

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

15

সিলেটে কর্মীদের হাতে লাঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা,

16

সিলেট-তামাবিল সড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের

17

গুলি করি, মরে একটা’ বলা সেই সাবেক ডিসি ইকবাল বরখাস্ত

18

সাদাপাথরে লুটের ঘটনায় চেয়ারম্যান আলমগীর গ্রে প্তা র

19

নবীগঞ্জে বাবার বটির আঘাতে মেয়ের মর্মান্তিক মৃত্যু

20