টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

অবসান শেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফ

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন আরিফুল হক চৌধুরী।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।প্রথম দফায় বিএনপি মনোনীত প্রার্থীদের নাম যখন ঘোষণা দেওয়া হয়েছিল তখন সিলেট-৪ ও সিলেট-৫ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

 

এরপরই আরিফুল হক চৌধুরী ছুটে যান রাজধানী ঢাকায়। একের পর এক বৈঠক করেন দলটির নীতিনির্ধারক পর্যায়ে। তারপর সিলেট ফিরে আসেন এবং সিলেট-৪ আসনে দলীয় প্রার্থী হিসাবে নিজে ব্যাপক প্রচারণা শুরু করেন।এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। বিশেষ করে দীর্ঘদিন থেকে এ আসনে মনোনয়ন প্রত্যাশী গোয়াইনঘাট উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাকিম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের কর্মী ও সমর্থকরা তার বিরোধীতা করে নিজেদের প্রার্থীর পক্ষে প্রচারণা অব্যাহত রাখেন।আরিফুল হক চৌধুরীও এসব সমালোচনায় পাত্তা না দিয়ে নিজের কাজ নিজে করে যাচ্ছিলেন। গোয়াইনঘাট কোম্পনাীগঞ্জ ও জৈন্তাপুরের আনাচে কানাচে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন তিনি।

 

অবশেষে বৃহস্পতিবার বিকালে দলীয় মহাসচিব দেশের অন্যান্য কয়েকটি আসনের সঙ্গে সিলেট-৪ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।আরিফুল হক চৌধুরীর নাম ঘোষণার পর পর নিশ্চয় এখন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তিনি ও তার কর্মী-সমর্থকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

1

হজ থেকে ফিরে বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার

2

মধ্যনগর প্রেসক্লাবে ৮ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

3

সাদাপাথর লুটপাট মামলা: বিএনপি নেতা সাহাব উদ্দিনের ১ দিনের রি

4

বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আট

5

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

6

বাংলাদেশের গুমবিরোধী পদক্ষেপের প্রশংসা জাতিসংঘের

7

ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

8

ঈদের দিন বৃষ্টি হবে কিনা, যা জানাল আবহাওয়া অফিস

9

সাইবার বুলিংয়ের শিকার শাবির নারী শিক্ষার্থীরা

10

এখনো নেভেনি মিরপুরের আগুন, যা বললেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

11

আজ থেকে সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

12

ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়: প্রধান উপদেষ্

13

জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৪

14

ছাতকে সোনালী চেলা বালু পাথর ব্যবসায়ী সমবায় সমিতির যাত্রা শুর

15

মিশিগানে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি গঠন

16

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যস

17

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল সম্প

18

জুড়ীতে অক্সিজেন ফাউন্ডেশনের স্কলারশিপ প্রোগ্রাম

19

প্রবীণ ব্যক্তিত্ব মওলুল হোসেনের মৃত্যুবার্ষিকী কাল

20