টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে, যা জনগণের মধ্যে শঙ্কার জন্ম দিচ্ছে। তিনি বলেন, সরকার আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললেও এখন দীর্ঘমেয়াদি সংস্কারের অজুহাতে তা পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে গণতন্ত্রের স্বার্থে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই।

রবিবার (১৬ মার্চ) বিকেলে সিলেট কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরিব ও দুস্থদের মাঝে জাতীয়তাবাদী ওলামাদল, সিলেট জেলার উদ্যোগে ইফতার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে কাইয়ুম চৌধুরী দ্রুত নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করার দাবি জানান, যাতে জনগণ ও রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারে এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা যায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “গত ১৫ বছরে সরকারের নানা অনিয়মের সংস্কার প্রয়োজন, যা একটি নির্বাচিত সরকারই করতে পারে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দ্রুত নির্বাচন নিশ্চিত করা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা নুরুল হক এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব এম এম কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ ও সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা রমিজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাওলানা কারী হারুন রশীদ, মাও নুরুল আমিন, হাঃ ফারুক আহমেদ, হাফিজ নূর আহমদ প্রমুখ।

ইফতার বিতরণের আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো সহ দলের প্রয়াত নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

এদিকে, সিলেট মহানগরীর ৪২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এসসময় উপস্থিত ছিলেন মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামাল আহমেদ মেম্বারসহ স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

1

নির্বাচনে মোটরসাইকেলে ৩ দিনের নিষেধাজ্ঞা

2

ছাগলকাণ্ডের সেই মতিউরকে অনৈতিক সুবিধা দেয়ায় ১১ পুলিশ সদস্য ব

3

মধ্যনগরে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

4

জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদে

5

বর্ণাঢ্য আয়োজনে নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের এক যুগে পদার

6

জগন্নাথপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৫ উদ্বোধন—রঙে-আলোয়

7

ছাতকে গণঅধিকার পরিষদের (জিওপি) ২৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদ

8

পাকিস্তান সফর নিয়ে দ্রুতই সিদ্ধান্ত চায় বিসিবি

9

শাহপরাণ থানায় ‘ডেভিলদের’ সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ: ওসি মোস্ত

10

পাওনা টাকা চাওয়ায় লা শ হলেন সুহেল

11

উত্তরায় বিমান বিধ্বস্ত: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

12

সুনামগঞ্জে গ্লোবাল টিভির ৩য় বর্ষপূতি পালিত

13

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

14

সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান

15

সুনামগঞ্জ সীমান্তে যৌথ অভিযানে ভারতীয় কাপড় জব্দ

16

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলা

17

৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’

18

রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিধান নিয়ে রুলের শুনানি ৭ জুলাই

19

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যস

20