টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে এক আসামি গ্রেপ্তার


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. আব্দুর রউফসহ সঙ্গীয় ফোর্স শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মধ্যনগর উপজেলার ৩নং চামরদানী ইউনিয়নের বলরাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন সোহাগ মিয়া (২৭)। তিনি হারেছ মিয়ার ছেলে ও শেওলা খাতুনের সন্তান। তার বাড়ি বলরামপুর গ্রামে, চামরদানী ইউনিয়ন, মধ্যনগর উপজেলা, সুনামগঞ্জ জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি বাংলাদেশ ছাত্রলীগের মধ্যনগর থানা শাখার সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহাগ মিয়া মধ্যনগর থানার মামলা নং-০৬, তারিখ ২৭/১১/২০২৪ খ্রিঃ, ধারা-১৫(৩)/২৫ডি, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ১৯৭৪-এর তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত ছিলেন।
গ্রেপ্তারের পর শনিবার রাত ৭টা ৩৫ মিনিটে তাকে মধ্যনগর থানায় আনা হয়। পরবর্তীতে রোববার (১১ জানুয়ারি) যথাযথ পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
মধ্যনগর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

1

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

2

সিলেট স্টেডিয়ামে অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে জাকির মৃ

3

সিলেটে চালু হলো দেশের ২৪তম স্থলবন্দর, পর্যটনবান্ধব ভোলাগঞ্জ

4

গোয়াইনঘাটের অগ্নিকাণ্ড নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার, প্রকৃত ঘট

5

গায়েবি প্রশিক্ষণে মহিলা বিষয়ক কর্মকর্তার পকেটে সরকারের ২৫ লা

6

অসীম হত্যা মামলার আসামী শাহজাহান নারায়নগঞ্জে থেকে গ্রেফতার

7

বিশ্বের সুন্দরতম সাত ক্রিকেট ভেন্যুর তালিকায় সিলেট স্টেডিয়াম

8

সাংবাদিক তাজিদুল ইসলামকে সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের সম্মানন

9

তদন্তে সেনা সদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্

10

জামায়াতের সমাবেশে ৭ দফা ঘোষণা:

11

শাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বৃহস্পতিবার

12

চোরাচালানবিরোধী অভিযানে সিলেটে বিজিবির বড় সাফল্য

13

জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন

14

কৈতক গ্রামে সামান্য কথাকাটাকাটিতে রক্তক্ষয়ী হামলা, টিপু ভৌমি

15

টানা বৃষ্টিতে বাড়ছে নদ -নদীর পানি

16

নিউ সুরমা হোটেল যেন মিনি পতিতালয়; প্রশাসন নিরব

17

পাথর লু ট, ফেঁ সে গেলেন জমিয়তের' মোকাররিম

18

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

19

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

20