টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৫ উদ্বোধন—রঙে-আলোয় উৎসবমুখর অডিটরিয়াম প্রাঙ্গণ



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৫। বুধবার সকালে আবদুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং এনডিপির সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। রঙিন সাজসজ্জা আর প্রাণিজ সম্পদের বৈচিত্র্য দেখতে সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় জমতে থাকে মেলা প্রাঙ্গণে।
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” স্লোগানকে সামনে রেখে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়াম প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ। সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সফল খামারি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় ২০টি স্টলে প্রদর্শন করা হয় ঘোড়া, গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মোরগ, কবুতর, ময়না, কোয়েল, পোষা বিড়ালসহ নানা বিরল ও আকর্ষণীয় প্রাণী। পশু-পাখির বৈচিত্র্য দেখতে দর্শনার্থীদের গুনগুন উপস্থিতি সারাদিন মেলাকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে সফল খামারিদের হাতে সম্মাননা স্মারক এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দেশীয় জাতের বিকাশে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে কৃষকেরা আরও উৎসাহী হবেন পশু-পাখি লালন-পালনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

1

সুনামগেঞ্জর সাবেক এমপি শামীমা গ্রে প্তা র

2

বড়লেখায় বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক; জনজীবনে চরম বিপর্যস্ত

3

ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্য: সিলেটের নতুন এসপি আখত

4

বড়লেখা সীমান্ত দিয়ে আবারও নারী,পুরুষসহ ১০ জনকে পুশইন

5

সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ

6

ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ২৯১

7

বড়লেখায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

8

মধ্যনগরে নৌকাডুবিতে শিশুর মর্মান্তিক মৃত্যু

9

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

10

দরিদ্র বাবার কন্যা ফারজানার স্বপ্নপূরণের পথে

11

কানাইঘাটে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

12

মধ্যনগরে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে দুই আসামি গ্রেফতার

13

উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন

14

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ

15

মধ্যনগররে-জুলাই-গণঅভ্যুত্থান-দিবস-উপলক্ষে-বি-এনপির-আনন্দ-মিছ

16

হবিগঞ্জে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

17

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

18

৮২ গ্রামের ভক্তের অশ্রুসিক্ত প্রার্থনা: সুস্থ হোক সুনামগঞ্জ-

19

সিলেটে ৫ প্রার্থীর মনোয়নপত্র স্থগিত, ৭ জনের বাতিল

20