টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার




মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম দেবাশীষ তালুকদার দিপু। তিনি উপজেলার বিশারা গ্রামের মৃত গণেশ চন্দ্র তালুকদারের ছেলে এবং মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর বাজার এলাকায় পোস্ট অফিসের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত বছর দায়ের করা একটি নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে দেবাশীষ তালুকদার দিপুকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। তদন্তে উক্ত ঘটনার সঙ্গে দিপুর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে দেবাশীষ তালুকদার দিপুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধার তালিকায় নাম নেই গোয়াইনঘাটের ১১ ব্যক্তির শীকৃত

1

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে অপহৃত বাংলাদেশি যুবক

2

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

3

সিলেটে করোনা আক্রান্ত রোগী বেড়ে ৭

4

মৌলভীবাজারে শেভরনের পাইপলাইনে আগুনে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্

5

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

6

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে

7

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান

8

ওসমানী হাসপাতালে জেলা প্রশাসকের পরিদর্শন

9

৪৪ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম জুড়ীর শরিফ খান

10

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ,

11

সিলেটে নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

12

ছাতকে বিএসএফ) পুশইন করা ১৬ জনকে ছাতক থে‌কে কুড়িগ্রামে পরিবা

13

ছাতকে নীপা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫হাজার টাকা

14

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির কাঠইর ইউনিয়ন শাখার কর্মী সভা অন

15

দোয়ারাবাজারে দেশীয় অস্ত্র নিয়ে এডভোকেটের বাড়িতে হামলা,

16

সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে সিলেটে মানববন্ধন

17

দেশে ফেরার গুঞ্জন আবদুল হামিদের

18

ঢাকা-সিলেট মহাসড়ক অ ব রো ধ

19

ভারতীয় খাসিয়াদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহ

20