টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় হাসিনা সরকার। এ দিনটিকেই এবার ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

রোববার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় সরকারের পক্ষ থেকে।এ ছাড়া ২০২৪ সালের ১৬ জুলাই স্বৈরচার হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বুক পেতে দিয়ে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। যা ছাত্র-জনতার আন্দোলনকে শেখ হাসিনার পতনের আন্দোলনে রূপ দেয়। এবার সেই ১৬ জুলাই তারিখকে স্মরণীয় করে রাখতে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৮ আগস্ট কোনো বিশেষ কর্মসূচি পালন করা হবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেসবুক পোস্টে প্রেস সচিব জানান, রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

এর আগে গত বুধবার (২৫ জুন) ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছিল।

পরিপত্রে দিবসটিকে প্রতি বছর যথাযথ মর্যাদায় প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছিল। দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছিল।তবে আজ সেটি বাতিল হয়ে গেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে

1

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

2

ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা সেবা বঞ্চিত দুই নারীর বারান্দায়

3

জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন

4

সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

5

সুনামগঞ্জে জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে

6

মদ’ খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যু

7

প্রধান উপদেষ্টা আজ চট্টগ্রাম যাচ্ছেন

8

সুনামগঞ্জে ৫ কোটি টাকার শাড়ি- লেহেঙ্গা জ ব্দ

9

সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আরিফুল হক চৌধুরী

10

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত

11

জগন্নাথপুরে বিএনপির মতবিনিময় সভায় বঞ্চিত নেতাকর্মীদের ক্ষোভে

12

সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী শাহ্ আলম এর

13

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

14

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহী ঈদগাহে খতমে কুরআন ও

15

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময়

16

দক্ষিণ সুরমায় ৫০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

17

জমিয়ত নেতা মাওলানা মুশতাক হত্যা : আব্দুল হাফিজ ৩ দিনের রিমান

18

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সুরমা ইউনিয়ন শাখার কর্মী সভা অন

19

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

20