টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

এম এ হক ছিলেন বিএনপির আপোষহীন কণ্ঠস্বর: ইমদাদ হোসেন চৌধুরী



সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, এম এ হক ছিলেন সিলেটের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। আওয়ামী লীগ সরকার তার ওপর একের পর এক হামলা, মামলা, নির্যাতন ও পুলিশী হয়রানি চালালেও তিনি কখনো নীতির প্রশ্নে আপোষ করেননি। তিনি ছিলেন বিএনপির দুঃসময়ের কণ্ঠস্বর এবং গণতন্ত্র ও দলের আদর্শের প্রতি আজীবন নিবেদিত একজন সংগ্রামী নেতা।
শুক্রবার (৪ জুলাই) বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রবীণ বিএনপি নেতা এম এ হক এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এম এ হক এর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা ও পুলিশী নির্যাতন হয়েছে। তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য নানা ষড়যন্ত্র করা হয়েছে। তারপরও তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হননি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে তাকে কোনোদিন সরানো যায়নি। বরং তিনি নেতাকর্মীদেরকে প্রেরণা দিতেন, শক্তি জুগাতেন। তিনি বলেন, এম এ হক শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন দলের প্রতিটি নেতাকর্মীর অভিভাবক। সিলেট বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
পরে মহানগর বিএনপির নেতৃবৃন্দ মরহুম এম এ হক এর ছেলে ব্যারিস্টার রিয়াছত আজিম এর সাথে কিছুটা সময় কাটান এবং পারিবারিক খোঁজখবর নেন। ব্যারিস্টার রিয়াছত আজিম এসময় সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পিতার জন্য দোয়া প্রার্থনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপি সহ সভাপতি রহিম মল্লিক, মুফতি নেহাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, রেজাউল করিম আলো, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রশিক্ষন সম্পাদক নাজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সহ শিল্প সম্পাদক জম জম বাদশাহ, নির্বাহী কমিটির সদস্য ইফতেখার আহমদ পাবেল, সুহেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাওনা টাকা চাওয়ায় লা শ হলেন সুহেল

1

আমাদের মধ্যে অনেক ষড়যন্ত্রকারী আছে: এমএ মালিক

2

গোপালগঞ্জের ঘটনার পর আ.লীগের তওবার সুযোগও নেই: হাসনাত

3

সুনামগঞ্জ-৫: বিএনপির মনোনয়ন দৌড়ে ত্যাগী বনাম তরুণ নেতৃত্ব,

4

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

5

পানিতে ডুবে মা-মেয়ের মৃ ত্যু

6

আ.লীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

7

এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ১৮তম পালাবদল অনুষ্ঠিত

8

মদ’ খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যু

9

হবিগঞ্জে ১৩ যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

10

কমলগঞ্জে গাঁজাসহ আটক ২

11

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকে কাজে লাগান

12

ছাতকে নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন

13

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে মশাল মিছিল

14

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

15

সুনামগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজের ৩১ ঘন্টা পর শিশু নুসরাতসহ ২

16

যমুনাসহ ৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

17

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

18

নিউইয়র্কে ডিম নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা জামিনে ম

19

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ

20