টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

ব্যবসায়ী আব্দুস সামাদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৪ মার্চদুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন মহব্বতপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মারফত আলীসহ সভাপতি সামছুল ইসলামসেক্রেটারি পারভেজ হোসাইনব্যবসায়ী মাওলানা বাশির আহমদবাজার মসজিদের ইমাম আনোয়ার হোসেনজফির আলীচান মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানানমহব্বতপুর বাজারের ব্যবসায়ী আব্দুস সামাদের খুনিদের মধ্যে দুজনকে আটক হলেও অন্যরা এখনো ধরা পড়েনি। এতে পরিবারসহ এলাকাবাসী হতাশ।

তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেনআব্দুস সামাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মা  স্ত্রীকেও হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর আহত হয়েছে। তারা এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন।

গত শনিবার পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুস সামাদ (৩৫গুরুতর আহত হয়ে চার দিন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে বুধবার ভোর রাতে মৃত্যুবরণ করে।

হামলার ঘটনার পরদিন রোববার ১১ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন আব্দুস সামাদের বড় ভাই আব্দুল মান্নান। এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। নিহত আব্দুস সামাদ উপজেলার সুরমা ইউনিয়নের কাউয়াঘর গ্রামের মৃত আনজব আলীর ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজের ৩১ ঘন্টা পর শিশু নুসরাতসহ ২

1

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

2

দারিদ্র্য জয় করে দেশসেরা: বিসিএসে কৃতিত্ব মধ্যনগরের দুই শিক্

3

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার

4

মরমী দর্শনের চর্চা ও বিকাশ সমাজ থেকে অন্যায় ও অনাচার দূর করে

5

তিন হলের ফল ঘোষণা, সাদিক ও ফরহাদ এগিয়ে

6

ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন

7

রজকপুরে রাস্তাঘাট পরিষ্কার ও মেরামতে প্রশংসিত গ্রীণ সোসাইটি

8

মোগলাবাজারে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধার, ৩ ডাকাত

9

দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত: ডা. শফিকুর

10

সিলেটে হকার ও ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে মাঠে নামলেন

11

শাহ খুররম ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠ

12

শাল্লা মৎস্য অফিসেই সহকারীর ঝুলন্ত লাশ উ দ্ধার

13

নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সাফল্যের প্রতিচ্ছবি জ

14

যুবদের সক্রিয় অংশগ্রহণে শান্তি ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিল জ

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

পাওনা টাকা চাওয়ায় লা শ হলেন সুহেল

17

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক

18

এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল, হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট

19

সিলেটের উপ-পুলিশ কমিশনারসহ সাত পুলিশ সুপারকে বদলি

20