টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

রজকপুরে রাস্তাঘাট পরিষ্কার ও মেরামতে প্রশংসিত গ্রীণ সোসাইটি যুব সংঘ


রজকপুর এলাকায় সামাজিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে গ্রীণ সোসাইটি যুব সংঘ। সংগঠনটির উদ্যোগে সম্প্রতি এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ পরিষ্কার ও ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ সম্পন্ন করা হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সংঘের যুব সদস্যরা।
দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাঘাট পরিষ্কার ও চলাচলের উপযোগী হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, যুবকদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বার্তা বহন করছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা এই কর্মসূচি বাস্তবায়ন করেছে। ভবিষ্যতেও পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সচেতন মহলের মতে, এ ধরনের যুবসমাজভিত্তিক উদ্যোগ সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। গ্রীণ সোসাইটি যুব সংঘের এই কার্যক্রম নিঃসন্দেহে অন্যান্য সংগঠনের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেওয়ারিশ মানুষের নিরাপদ আশ্রয়ে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ

1

খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

2

ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই পু

3

১৫ বছরে ঋণের নামে লুট হয়েছে পৌনে ২ লাখ কোটি টাকা

4

১০ বছরের ভাতিজিকে কুপিয়ে খু*ন করল চাচা

5

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা, আসামি আওয়ামী লীগ নেতা

6

মধ্যনগরে সংঘর্ষ: আহত ব্যক্তি বললেন, আসামিদের চিনি না

7

সিলেট-১ আসনের সাথেই থাকছে নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড

8

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

9

জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা

10

দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার

11

সিলেটে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস

12

সিলেট ৭ ফেব্রুয়ারি জামায়াতের জনসভা, আসছেন আমীর ডা. শফিকুর র

13

কমপ্লিট শাটডাউন’ চলবে, নতুন কর্মসূচি ঘোষণা প্রকৌশল অধিকার আন

14

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের ঘোষণা

15

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

16

বিয়ানীবাজারে দম্পতি আটক, উদ্ধার ১৮০ পিস ইয়াবা

17

জগন্নাথপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, হাসপাতালে দুই

18

দুর্গাপূজাকে ঘিরে মাদকবিরোধী অভিযান: মধ্যনগরে ২০০ লিটার চুলা

19

সিলেট সহ ৭২ ঘণ্টার মধ্যে প্লাবিত হতে পারে ৫ জেলা

20