টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে বিএসএফ) পুশইন করা ১৬ জনকে ছাতক থে‌কে কুড়িগ্রামে পরিবারের কাছে হস্তান্তর!


অজিত কুমার দাস- ছাতক সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি,

 ছাতকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ) পুশইন করা ১৬ জনকে ছাতক থানা থে‌কে কুড়িগ্রাম পুলিশ ও পরিবারের কাছে হস্তান্তর করেছে । 
গত শনিবার (৩১মে) সকালে আশ্রয় কেন্দ্রে থাকা ১৬ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় ৫ পরিবারের হাতে ৫ হাজার টাকা করে প্রণোদনা তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।


পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এর মাধ্যমে তাদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হয়েছে। পরে আটককৃতদের পরিবার ও আত্মীয়ের সাথে যোগাযোগ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,  আশ্রয় কেন্দ্র হিসেবে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে আমেরতল গ্রামের জাহান আরা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ নিরাপত্তায় ১৬জনের থাকা খাওয়ার জন্য ব্যবস্থা করে উপ‌জেলা প্রশাসন। 
। এছাড়া আটককৃত ম‌ধ্যে  পোশাক, খাদ্য, ঔষধ সহ মৌলিক চাহিদা মেটাতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করা হয়। পু‌লিশ হেফাজতে রাখা পরিবারের আত্মীয়দের সনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে ছাতক থানা পুলিশ। এসময় উপজেলা প্রশাসন পক্ষ থেকে ৫ পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ২৫হাজার টাকা প্রণোদনা দেওয়া হয়।
এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, ছাতক থানা পুলিশ হেফাজতে রাখা পরিবারের আত্মীয়দের সনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। এসময় উপজেলা প্রশাসন পক্ষ থেকে ৫ পরিবারকে ৫ হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হয়।


উল্লেখ্য, গত ২৮মে ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউপির নোয়াকোট বিওপির অধীনস্থ ছনবাড়ি সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। বিএসএফ এর পুশইন করা ১৬ জনকে ওইদিন বিকেলে ছাতক থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের মধ্যে পুরুষ ৫ জন, মহিলা ৫জন, ছেলে ৪ জন, মেয়ে ২জন রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার ৫টি পরিবারের সদস্য র‌য়ে‌ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

1

ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ২৯১

2

ছাতকে অসহায় আফিয়া পরিবারকে অটো গাড়ি উপহার দিলেন পরিবর্তন ওয়ে

3

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

4

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জন আটক, হোটেল রাজমনি

5

ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

6

ইনসাফের শাসনের বার্তা তারেক রহমানের

7

ছাতকে পরিত্যক্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অবৈধ অস্ত্র উদ্ধার,

8

হবিগঞ্জে ‘চাঁদার’ টাকাসহ ছাত্রদলের সদস্য সচিব আটক

9

যুব সমাজই ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

10

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

11

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছেছেন হাদি

12

নতুন কেনা মোটরসাইকেলেই শেষ যাত্রা, কুলাউড়ায় দুই যুবক নিহত

13

হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত

14

‘১০ কোটি কেন, ১০ হাজার কোটি টাকাতেও আমাকে কেনা যাবে না’—ডিসি

15

পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

16

কুলাউড়ায় সরকারি হাটের জায়গা দখল করে আ.লীগ নেতার গাড়ির গ্যারে

17

শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ

18

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

19

অবৈধ সম্পদ গোপন: আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

20