টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুল আলম। তার মতে, বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এ কথা জানান। ওই পোস্টকে প্রেস বিজ্ঞপ্তি হিসেবে আখ্যা দেন শফিকুল আলম।পোস্টে বলা হয়, ‘রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তা দেওয়া হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম-পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসকল মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।  এর পাশাপাশি, ঢাকার কয়েকটি হাসপাতালে এ ঘটনায় আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে ‘

এতে আরও বলা হয়, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে, এ দাবি সঠিক নয়। এ মর্মান্তিক ঘটনায় আহত-নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। আমরা সকলের প্রতি আহ্বান জানায়, এ দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে তবে অতিদ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন, সেখানে একটি কন্ট্রোল রুম বসানো হচ্ছে। এর পাশাপাশি, এখনো কেউ নিখোঁজ রয়েছে কি না তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে।’

এদিকে, প্রশিক্ষণ বিমান দুর্ঘঠনায় এখনো পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৫ জনই শিশু। নিহতদের মধ্যে বাকি দুজনের মধ্যে একজন হলেন বিমানটির পাইলট এবং অপরজন এক নারী শিক্ষিকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

1

ছাত‌কে দলবদ্ধ ধর্ষনের ঘটনা আদালতে স্বীকার

2

টানা বৃষ্টিতে বাড়ছে নদ -নদীর পানি

3

সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তব

4

নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই যোগ দিলেন এনসিপিতে

5

সুনামগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি ও মানব

6

এসএসসি ফল প্রকাশ;সিলেটে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১

7

সিলেটের যানজট নিরসনে এনসিপির ২৭ দফা প্রস্তাব

8

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির কাঠইর ইউনিয়ন শাখার কর্মী সভা অন

9

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

10

৪৮ দিন পর শাহজালাল মাজারে সন্তান চুরির অভিযুক্ত শনাক্ত, যুব

11

পানিতে ডুবে মা-মেয়ের মৃ ত্যু

12

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

13

সুনামগঞ্জে বাজারের জমি নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহ

14

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে: ঘোষণা প্রধান উপদেষ্টার

15

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

16

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ ট্রাক আটক করেছে বিজিবি

17

এ মাসে ‘জুলাই সনদ’ না হলে সরকার দায়ী "সালাহউদ্দিন

18

শাবিপ্রবির ২০৫ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

19

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

20