টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড



সিলেটে পরপর দুটি অগ্নিকাণ্ডে পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স এবং কুমারগাঁও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাস পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা এসব ঘটনায় আগুন ধরিয়ে দেয়। তবে কেউ হতাহত হয়নি।
জানা যায়, রাত আড়াইটার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে মোটরসাইকেলে আসা পাঁচ যুবক অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার মুহূর্তটি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর রাত ৩টা ৪৮ মিনিটে ঘটনাস্থল থেকে ফেরার পরই কুমারগাঁও বাসস্ট্যান্ডে আরেকটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৩টা ৫০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শাহমসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, “সিসিটিভিতে দেখা গেছে পাঁচ যুবক দুটি মোটরসাইকেলে করে এসে অ্যাম্বুলেন্সে আগুন দেয়। পুরো অ্যাম্বুলেন্সই পুড়ে গেছে।”
ঘটনার পর রবিবার (১৬ নভেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশিও চালাচ্ছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে মুরগি চুরি নিয়ে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে আহত ৫০

1

সিলেটে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে আসাদের ৫ দিনের রিমান

2

২১তম অংকুর সাহিত্য পাঠাগারে আসরে অনুষ্ঠিত, ছড়াকার সাজুর ৫৩তম

3

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার

4

কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’র

5

সিলেটের ছয় আসনে মনোনয়ন দাখিল করলেন ৪৭ প্রার্থী

6

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে টুডে সিলেট পরিবারের গভীর শোক

7

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

8

সুনামগঞ্জে জমিয়ত নেতা হত্যা: সিলেট থেকে হাফিজ গ্রেপ্তার

9

সিলেটের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না

10

দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ আজ

11

সিলেটে ভারতীয় চা পাতার বিশাল চালানসহ একজন গ্রেপ্তার

12

স্বীকার করছি আমি ডামি নির্বাচন করেছি: আউয়াল

13

কানাইঘাটে পুলিশের অভিযানে ৮০ বস্তা ভারতীয় চা-পাতা আটক

14

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময়

15

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

16

ভাতালিয়া থেকে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

17

সুনামগঞ্জে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২

18

নির্বাচনে মোটরসাইকেলে ৩ দিনের নিষেধাজ্ঞা

19

অতীতের প্রতিশোধ নয়, এ বিচার ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা

20