টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০


মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
পৌর এলাকার ইকড়ছই আলখানারপাড় গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে বিকেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে আনোয়ার হোসেন (৫০), শেখ ইলিয়াস আলী (৫৪), সাইফুল ইসলাম (২৩), শেখ ফাহিম আহমদ (২৪)সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয় এবং কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজিম হোসেন আহতদের চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেটে শোয়া কর্মসূচী

1

সিলেটে অসামাজিক কার্যকলাপবিরোধী পুলিশের কঠোর অভিযান: চার হোট

2

যুক্তরাষ্ট্রের পণ্যে ‘শুল্ক মওকুফ’ নিয়ে ট্রাম্পের দাবি নাকচ

3

বড়লেখায় শিবিরের 'মৌসুমী ফল উৎসব- আয়োজন

4

মধ্যনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

5

তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ: সামাজিক

6

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

7

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

8

জমিয়ত নেতা মাওলানা মুশতাক হত্যা : আব্দুল হাফিজ ৩ দিনের রিমান

9

অতীতের প্রতিশোধ নয়, এ বিচার ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা

10

দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর ও লুট, থানায় অভ

11

১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারু

12

জাতীয় নির্বাচনে নিরপেক্ষ, গণভোটে সক্রিয় হতে হবে প্রশাসনকে

13

শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

14

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যস

15

ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণা

16

সিলেটের জেলা প্রশাসককে আদালতের কারণ দর্শানো নোটিশ

17

৪৮ দিন পর শাহজালাল মাজারে সন্তান চুরির অভিযুক্ত শনাক্ত, যুব

18

সাবেক মেয়র কামরানের বাসায় অভিযান: নবম শ্রেণির শিক্ষার্থী আটক

19

ছাতকে সোনালী চেলা বালু পাথর ব্যবসায়ী সমবায় সমিতির যাত্রা শুর

20