টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে অসামাজিক কার্যকলাপবিরোধী পুলিশের কঠোর অভিযান: চার হোটেল সিলগালা, ১২ জন গ্রেফতার



সিলেট মহানগরীতে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত এক সপ্তাহে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে চারটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে। এসময় এসব হোটেল থেকে ১২ জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসএমপির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সিলগালা করা হোটেলগুলো হলো— সিলেট রেস্ট হাউজ, বিলাস আবাসিক হোটেল, গ্র্যান্ড সাওদা হোটেল এবং আল সাদী হোটেল। পুলিশের মতে, এই ধরনের কঠোর পদক্ষেপ নগরীর সামাজিক শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
এসএমপি জানায়, অভিযানে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানকে পুলিশ নগরবাসীর নৈতিকতা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,
সিলেট মহানগরীতে অসামাজিক কর্মকাণ্ড রোধে আমরা সর্বদা সচেষ্ট। গত সপ্তাহে নগরীর বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে চারটি হোটেল সিলগালা করা হয়েছে এবং ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই নগরবাসী নিরাপদ ও নৈতিকভাবে সুরক্ষিত পরিবেশে বসবাস করুক। এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”


তিনি আরও বলেন,
পুলিশ শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক নৈতিকতার রক্ষায়ও দায়িত্বশীল ভূমিকা রাখছে। নাগরিকদের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে আমরা অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে সফল হবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে

1

সুনামগঞ্জ-১ আসনে হাওরাঞ্চলের উন্নয়নই অগ্রাধিকার — ব্যারিস্টা

2

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ দুইজন

3

রানার হ্যাটট্রিক ছাপিয়ে শেষ বলের নাটকীয় জয়ে ফিরল সিলেট টাইটা

4

চেয়ারম্যান হলেন তারেক রহমান

5

অপরাধের প্রস্তুতিকালেই ধরা: ওসমানীনগরে অবৈধ অস্ত্র ও প্রযুক্

6

কী বলা আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে?

7

হাকালুকি হাওরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান: ১০০০ মিটার বেড়

8

ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের

9

জুড়ীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

10

মধ্যনগরে সাইবার ক্রাইম অপরাধী গ্রেফতার

11

মধ্যরাতে সিলেটে বিক্ষোভ: প্রথম আলো অফিস ও আলপাইন রেস্টুরেন্ট

12

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছি

13

জিন্দাবাজারে ড্রেনের উপর ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করলো সিসিক

14

জগন্নাথপুরে সরকারিভাবে ধান সংগ্রহে কৃষকদের উৎসবমুখর প্রতিযোগ

15

পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে’..ভিপি নুর

16

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

17

সিলেটে রেল উন্নয়নের দাবিতে রেললাইনে ১০ মিনিট শোয়া কর্মসূচি

18

সৌদিজুড়ে চলছে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার শঙ্কা

19

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ

20