টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার সম্পন্ন



নিজস্ব প্রতিবেদক: সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। সোমবার নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মহানগর শিবির সভাপতি ও সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার সিলেট ব্যুরো চিফ খালেদ আহমদ, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা সিলেট এর সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা সিলেটের সাবেক সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, দৈনিক নয়া দিগন্ত সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল ও ফটোগ্রাফার জয়নাল আবেদীন আজাদ এবং টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক শাহান আহমদ চৌধুরী প্রমূখ।
মাহফিলে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রোনিক ও অনলাইন মিডিয়ার  শতাধিক সাংবাদিক অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন- ছাত্রশিবির শাবিপ্রবির সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইউব মঞ্জু ও সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাচা শ্বশুরের বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

2

ছাতকে ৫৪ বছর পর মৎস্যজীবী পুনর্বাসনের উদ্যোগ

3

ছাতকে বিদেশী মদ সহ আটক ৩, এবং নিয়মিত মামলার একজন আসামি গ্রে

4

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্তের দাবিতে স

5

ছাত‌কে দলবদ্ধ ধর্ষনের ঘটনা আদালতে স্বীকার

6

শেষ হচ্ছে অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছে

7

জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের মতবিনিময়

8

এসএসসি ফল প্রকাশ;সিলেটে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১

9

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে নারীসহ আহত ৭, ৩ জন সিলেট ওসমানীতে র

10

খালেদা জিয়ার সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়া নিয়ে যা জানালেন রিজভ

11

আজ মহান স্বাধীনতা দিবস

12

হবিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: তিনজন নিহত, আহত অন্তত ২৫

13

দোয়ারাবাজারে ১৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

14

সাংবাদিক শাহনুর ওয়াদুদ সাগর তালুকদারের বড় ভাইয়ের ১৫তম মৃত্য

15

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

16

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

17

সাদাপাথরে পাথর লুট ঠেকাতে সেচ্ছাসেবীর ওপর হামলা,

18

ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি, বৃক্ষরোপ

19

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ১০টি দোকান পুড়ে ছাই, ক্ষতি ২ ক

20