টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎


‎শাহান আহমেদ চৌধুরী ::
‎পবিত্র মাহে রমজান উপলক্ষে কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি (বাংলাদেশ পর্ব) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) নগরীর হোটেল ব্রিটানিয়ায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বাংলাদেশের  প্রধান সমন্বয়ক আলী নূর রশীদ। ইফতার মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ সাব্বির আহমেদ, সমন্বয়ক তালিমুল ইসলাম, সমন্বয়ক আবুল খয়ের, সাংবাদিক শাহান আহমেদ  চৌধুরী, বাশীর আহমেদ, সইল মিয়া ও রুনু মিয়া। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।
‎বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে। পাশাপাশি তারা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
‎অনুষ্ঠানে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
‎অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরবানির পশু নির্বাচনে যেসব ভুল করা যাবে না

1

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত

2

বড়লেখায় ফকির বাজার মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা

3

জৈন্তাপুরে এয়ারগানসহ ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

4

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান

5

সিলেটে আবাসিক হোটেলে থেকে আটক-৫

6

গত ২৪ ঘণ্টায় ৪ নমুনা পরীক্ষায় ৩ জনের দেহেই পাওয়া গেল করোনা

7

ম্যাচ হেরে লিটনের যত অজুহাত

8

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, সিলেটে যাত্রাবিরতি

9

ওসমানীনগরে সড়কের পাশে সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ, ছিনতাইকা

10

বছর ঘুরে আজ খুশির ঈদ

11

আনোয়ারুজ্জামানসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

12

বিশ্বের সুন্দরতম সাত ক্রিকেট ভেন্যুর তালিকায় সিলেট স্টেডিয়াম

13

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

14

শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ

15

সিলেটে পুকুর থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

16

ছাতক- দোয়ারা বাজার খেলাফত মজলিসের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প

17

নবীগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, সাংবাদিকসহ ৩২ জনের নামে মামল

18

জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের মতবিনিময়

19

ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে

20