টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জৈন্তাপুরে কঠোর অভিযান



রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলন—১৮ বারকি নৌকা কেটে ডুবিয়ে দিল প্রশাসন!

সিলেটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাংপানি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে জৈন্তাপুর উপজেলা প্রশাসন পরিচালনা করেছে বিশেষ সাঁড়াশি অভিযান।
অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১৮টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দিয়ে কেটে টুকরো টুকরো করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন নদীতীরে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা অমান্য করে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এতে পরিবেশগত ক্ষতি ও নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।
অভিযানে সহযোগিতা করেন বিজিবি–৪৮ ব্যাটালিয়ন, শ্রীপুর বিওপি, এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা।
অভিযান শেষে এএসসি পলি রানী দেব বলেন—
“সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কেউ ছাড় পাবে না।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির বিক্রয় দরপত্রে সর্বোচ্চ দরদাতার পে–অ

1

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

2

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে এসইউজের শুভেচ্ছা ও অভ

3

ছাতক সমাজসেবা অফিসে আগুন নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী

4

হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত

5

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

6

সংশোধনীর আশ্বাসে এনবিআরে আন্দোলন স্থগিত

7

জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা

8

সিলেটে মনোনয়ন যাচাই-বাছাই: বাতিল ৭, স্থগিত ৫

9

তুচ্ছ ঘটনায় ভয়াবহ সংঘর্ষ: হবিগঞ্জে দুই গ্রামের ৫০ জন আহত

10

সিলেটের গৌরব গীতিকার ও সুরকার খোয়াজ মিয়া আর নেই

11

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

12

জগন্নাথপুরে হাওরের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ

13

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট সদস্য হলেন ৫ জন

14

যুবদল নেতাকে গুলি করে হত্যা

15

নানীর বাড়ী’ থেকে জুয়া খেলা অবস্থায় আটক- ১০

16

জগন্নাথপুরে যুবদল নেতার নেতৃত্বে জামায়াত নেতার বাড়িতে হামলা,

17

জগন্নাথপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচ

18

মাছিমপুরে গাড়ী পার্কিং নিয়ে স্বেচ্ছাসেবক দল-এলাকাবাসী সংঘর্ষ

19

সিলেটে প্রতিবন্ধী তরুণীকে দলবেধে ধ র্ষ ন, তিন যুবক গ্রে ফ তা

20