টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাবেক মেয়র কামরানের বাসায় অভিযান: নবম শ্রেণির শিক্ষার্থী আটক


পুলিশের দাবি— নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিল কিশোর আকরাম, পরিবার বলছে ষড়যন্ত্র....

নিজস্ব প্রতিনিধি ::
সিলেটে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় অভিযান চালিয়ে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
আটক শিক্ষার্থীর নাম আকরাম আহমদ। তিনি নগরীর খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এনাম আহমদের ছেলে।
সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের দাবি, সোমবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলে অংশগ্রহণ করায় আকরামকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আকরাম আহমদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন। ওই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
তবে আটক শিক্ষার্থীর পরিবারের দাবি, পুলিশের অভিযানের লক্ষ্য ছিল ভিন্ন।
আকরামের চাচা ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু অভিযোগ করেন, “পুলিশ আমাদের বাড়িতে এসে আমাকে ও আমার ভাই এনাম আহমদকে খুঁজছিল। আমাদের না পেয়ে আমার ভাতিজা আকরামকে ধরে নিয়ে যায়। সে একটি কিশোর ছেলে, রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। একটি মহলের ইন্ধনে আমাদের পারিবারিক ঐতিহ্য নষ্ট করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে।”
খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের অধ্যক্ষ মজিবুর রহমান বলেন, “আকরাম আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তবে তার গ্রেপ্তারের বিষয়ে আমি কিছু জানি না।”
এ বিষয়ে আকরামের বাবা এনাম আহমদ বলেন, “পুলিশ রাতে এসে আমাকে ও আমার ভাতিজা ডা. আরমান আহমদ শিপলুকে খুঁজছিল। আমাদের না পেয়ে আমার ছোট ছেলে আকরাম দরজা খুললে পুলিশ কোনো কারণ ছাড়াই তাকে ধরে নিয়ে যায়।”
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ২০২০ সালে মারা যান। তার ছেলে আরমান আহমদ শিপলু বর্তমানে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং গত বছরের ৫ আগস্টের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে কোনো নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন ‘আগে হতে হবে’: পাটওয়

1

শ্রমিক ও মেশিন সংকটে পাটলি ইউনিয়নের হাওরে ধানকাটা ব্যাহত, দু

2

ডাকসু নির্বাচন আজ

3

বিএনপির অভিযোগ আমলে নিল ইসি, জামায়াতসহ ৪ দলকে সতর্ক

4

আটকের ১৪ ঘণ্টা পর জামিন পেলেন মাহদী হাসান

5

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা: আহত ৮৫ জন ঢামেকে

6

জরিপের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুললেন সিলেটে সারজিস আলম

7

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

8

রশিদপুরে পুরাতন কূপে নতুন গ্যাসের সন্ধান

9

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

10

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হা

11

ভিজিএফের ২৩৪বস্তা চাল মাটিচাপা দিল বড়লেখা পৌর কর্তৃপক্ষ

12

জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৪

13

পানিতে ডুবে মা-মেয়ের মৃ ত্যু

14

শাকসু নির্বাচন বন্ধের দাবির প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থী

15

এসএসসি ফল প্রকাশ;সিলেটে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১

16

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

17

ইরানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

18

জগন্নাথপুরে বিশেষ অভিযানে পলাতক আসামিসহ দুইজন গ্রেফতার

19

২০২৬ এর ডিসেম্বরের আগে নির্বাচন না দেওয়ার দাবী সিলটি পাঞ্চায়

20