টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

গ্রিড লাইনের ত্রুটিতে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে বড় ধাক্কা

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বৃহৎ দুটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে প্রায় ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়।শুক্রবার (১৩ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে বিকট শব্দের পরপরই ইউনিট দুটি ট্রিপ করে বন্ধ হয়ে যায়। ফলে প্রায় দেড় হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন নেমে আসে মাত্র ২২৫ মেগাওয়াটে।

বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সচল পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি বড় ইউনিট থেকে প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে বিকট শব্দের সঙ্গে সঙ্গে ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্থ ইউনিট ও ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইস্ট ইউনিট পর্যায়ক্রমে ট্রিপ করে বন্ধ হয়ে যায়। এর ফলে জাতীয় গ্রিডে প্রায় সাড়ে পাঁচশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায় এবং বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন নেমে আসে ২২৫ মেগাওয়াটে।
এদিকে গ্যাস সংকটের কারণে ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাউথ ইউনিট এবং ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিট দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে প্রায় দেড় হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বর্তমানে অর্ধেকে নেমে এসেছে।
এ বিষয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি গ্রিড লাইনে ত্রুটির কারণে শুক্রবার দুপুর আড়াইটার পর হঠাৎ ট্রিপ করে ৪০০ মেগাওয়াটের নর্থ ও ইস্ট ইউনিট বন্ধ হয়ে যায়। তবে ইউনিট দুটি সচল রয়েছে। গ্রিড লাইনের ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে। ত্রুটি নিরসন করে রাতের মধ্যেই ইউনিট দুটি পুনরায় চালু করা হবে।
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-বিপিডিবি সিলেট বিভাগের সহকারী প্রকৌশলী জারজিসুর রনি জানান, সিলেটে যে লোডশেডিং হচ্ছে এগুলো স্বাভাবিক। আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ধজনিত কারণে কোন লোডশেডিংয়ের তথ্য আমাদের জানা নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথর কোয়ারী খুলে না দিলে, ৫ আগস্টের মতো আন্দোলন ছাড়া উপায় থা

1

গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গোচারণ ভূমিতে চাষাব

2

বালু ও মাটির নিচে রাখা ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

3

সিলেটে আ. লীগ নিষিদ্ধের দাবিতে ডিসি অফিসের সামনে অবস্থান

4

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক গ্রেফতার

5

ভাটি বাংলার যুবক হেলালকে ঘিরে আলিয়া মাঠে জনসভার বাড়তি আগ্রহ

6

সুনামগঞ্জের শান্তিগঞ্জের জামলাবাজ গ্রামে চাচাতো ভাইয়ের হাতে

7

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ

8

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

9

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩৬নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফি

10

ড. ইউনূসের সাক্ষাৎ পাচ্ছেন না টিউলিপ

11

বিপিএলের ২ ম্যাচ বাতিল

12

ছাতকে চুরি করতে গিয়ে ৩ তলা থেকে চুরের লাফ,আহত চুর আটক

13

ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারে ছাতকে মানববন্ধন

14

লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

15

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

16

২৪০-মামলা,-দ্বিগুণ-রাজস্ব-ছাতকে-অবৈধ-বালু-উত্তোলন-নিয়ে-প্রশা

17

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

18

ছাতকে বিএনপির ১৩টি ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন

19

দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম

20