টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ‘হাসির সন্ধানে এএফপিসি’র শিক্ষা উপকরণ বিতরণ

ফাতেমা রিপা::
সিলেটে নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে সামাজিক সংগঠন ‘হাসির সন্ধানে এএফপিসি’-এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এএফপিসি প্র্যাক্টিস সেন্টারের পরিচালক ও সংগঠনের সভাপতি আনছার আহমদ চৌধুরী-এর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য ফাতেমা রিপা ও রাজিব আহমদ-এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা ইসলাম, সহকারী শিক্ষকবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শাহিন কাদির, শফিক মিয়া, ইফতেখার আবির, মিসবাহ উদ্দিন, হাব্বান আহমদ, কাওসার আহমেদ, তানজিনা ইসলাম মিম, ফাতেমা মেহজাবিন, ফাহরিয়া আক্তার রিয়া, নিহাল হাসান, তিশা সুলতানাসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, শিক্ষার প্রসার ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই ‘হাসির সন্ধানে’ সংগঠনের মূল লক্ষ্য। উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর ১ জানুয়ারি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিতভাবে শিক্ষা সহায়ক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্প

1

ছাতকে চুরি করতে গিয়ে ৩ তলা থেকে চুরের লাফ,আহত চুর আটক

2

সিলেটসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

3

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক

4

সুনামগঞ্জে পর্যটন স্পটে বিদেশী মদসহ পর্যটক গ্রেপ্তার

5

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

6

সিলেট ৬টি আসনে নির্বাচনী মাঠে পরিবর্তন, ১১ জনের মনোনয়ন প্রত্

7

মধ্যনগররে-জুলাই-গণঅভ্যুত্থান-দিবস-উপলক্ষে-বি-এনপির-আনন্দ-মিছ

8

মধ্যপ্রাচ্যে সিলেট- ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি চলে :

9

ইনসাফের শাসনের বার্তা তারেক রহমানের

10

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সুরমা ইউনিয়ন শাখার কর্মী সভা অন

11

ছাত্র জমিয়ত এর শাহ পরান থানার উদ্যোগে এস এস সি উত্তীর্ণদের

12

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মা

13

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে এক যুবক নিজেই ফেঁসে গেলেন

14

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

15

ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

16

ছাতকে চোরাচালানি টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ব্যবসায়ীর ম

17

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

18

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

19

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান

20