টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে চুরি করতে গিয়ে ৩ তলা থেকে চুরের লাফ,আহত চুর আটক



সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের কলাহাটাস্থ ওয়াহিদ- রাবেয়া মার্কেটের ৩ তলায় টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় কোনো পথ না পেয়ে ৩ তলা থেকে লাফ দিয়ে সুরমা নদীর পানিতে পড়ে আত্মারক্ষা করে প্রাণেবেঁচে যায় কিশোর। অবিশ্বাস্য হলেও সত্য ওয়াহিদ - রাবেয়া মার্কেটের আড়ৎদার কাঁচামাল ব্যবসায়ী রমিজ আলীর দোকানের সাবেক কর্মচারী বয়সে কিশোর  কামিল আলী সোমবার সকাল সাড়ে ৮ টায় মার্কেটের ৩ তলায় রমিজ আলীর বাসার দরজা ও সিন্দুকের তালা ভেঙে ৫ লক্ষ ৩ হাজার টাকা একটি ব্যাগে ভরে ভবনের নিচে থাকা চুর ইসমাইল আলীর কাছে ছুড়ে দিয়ে সে মালিকের উপস্থিতি টের পেয়ে আত্মারক্ষার্থে ৩ তলা থেকে লাফ দিয়ে পড়ে গেলে জনতা তাকে আটক করতে সক্ষম হয়। জনতার গণ পিটুনি খেয়ে টাকা গুলো তার সাথের চুর ইসমাইল আলীর কাছে দিয়েছে শিকার করলেও ইসমাইল আলী অস্বীকার করে। পরে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধ্যায় বাজার কমিটির লোকজন থানায় পুলিশের কাছে  সোপর্দ করলে ছাতক থানায় মামলা নং ০১/১৮৯ তাং ০১ -০৭-২০২৫ একটি চুরির মামলা দায়ের করেন রমিজ আলীর ছেলে মোস্তাকিম আলী বাদী হয়ে। চুর কামিল আলী উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনা বাদ গ্রামের সুহেল মিয়া ওরফে আব্দুল হামিদের ছেলে ও ইসমাইল আলী শহরের মন্ডলী ভোগ মহল্লার আব্দুল্লাহর ছেলে। ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি  ডা.আফছার উদ্দিন জানান বাজারে চুরি ডাকাতি ছিনতাই ও অপরাধ মূলক কর্মকান্ড বেড়ে গেছে। চুর আটক করে থানায় দিলে পুলিশ গ্রহন করতে চায় না।তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে।সাধারণ সম্পাদক সাইদুল আলম মধু জানান ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রচেষ্টায় পৌর কতৃপক্ষের মাধ্যমে বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে তবু চুরি ডাকাতি রোধ করা যাচ্ছে না। সচেতন ব্যবসায়ী দের এগিয়ে আসতে হবে। প্রশাসনের আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান মঙ্গলবার সকালে চুরদের আদালতে প্রেরন করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা উদ্ধারের কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুনার গাড়িতে হা ম লা, যুবলীগ নেতা গ্রে ফ তা র

1

বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১৬জনকে পুশইন করল বিএসএফ

2

মধ্যপ্রাচ্যে বড় ‘জুয়া’ খেলছেন ট্রাম্প?

3

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

4

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময়

5

ওসমানীনগরে সড়কের পাশে সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ, ছিনতাইকা

6

তারেক রহমানের আহ্বানে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজান চৌধুর

7

এনসিপির মনোনয়নপত্র কিনলেন ‘স্যালুট দেওয়া’ রিকশাচালক সুজন

8

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

9

ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু।

10

সিলেটে পৃথক অভিযানে ছাত্রলীগ–যুবলীগের চার নেতা গ্রেপ্তার

11

দোয়ারাবাজারে "ভোক্তা অধিকার (CCS)" উদ্যোগে পরিচিতি পর্ব ও ম

12

পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ৫ দাবি: শনিবার থেকে সিলেটে পরিবহণ ধ

13

ছাতকে উলামালীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

14

বন্দরবাজারের সিটি হার্ট আবাসিক হোটেল থেকে ২ তরুণী ৮ পুরুষ আ

15

শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জুড়ীতে ইউপি চেয়ারম্যান গ্রেফত

16

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

17

ছাতকের গোবিন্দগঞ্জে-দেশে ক্রমবর্ধমান সহিংসতা ও মিডফোর্ড হত্য

18

রায়হান হত্যা মামলা : জামিন পেয়েই ভারতে পালালেন এসআই আকবর

19

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হা

20