টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জে টিলা ধসে ২ সন্তানসহ মা-বাবার মৃ ত্যু,

সিলেটের গোলাপগঞ্জে টানা কয়েকদিনের ভারি বর্ষণের ফলে টিলা ধসে একই পরিবারের দুই সন্তানসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 


রোববার সকাল সাড়ে ৮টার দিকে ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে প্রশাসন। মৃতরা হলেন– বখতিয়ারঘাট গ্রামের মৃত আসিদ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৫), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া (১৪) ও ছেলে আলী আব্বাস (৯)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াজ উদ্দিনের বাড়িটি ছিল একটি উঁচু টিলার পাদদেশে। গভীর রাতে প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎ টিলার মাটি ধসে পড়ে ঘরের উপর। ঘুমন্ত অবস্থায় রিয়াজ ও তার পরিবার চাপা পড়ে যায়। তাদের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং মাটি সরিয়ে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে তারা সফল হতে পারেননি। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, ও স্থানীয় প্রশাসন এসে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে চারটি মরদেহ উদ্ধার করে।

 

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, টানা বৃষ্টির ফলে টিলা ধসের ঘটনা ঘটেছে। দুই সন্তানসহ এক দম্পতির মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তিনি বলেন, সংবাদ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহায়তায় মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। দুপুরে জানাযার নামাজ হওয়ার কথা।

 

তিনি আরও জানান, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আবার না ঘটে, সেজন্য আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার টিলাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

 

স্থানীয়রা বলছেন, এক পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবছর বর্ষা এলেই এ ধরনের ঝুঁকি তৈরি হয়। তবে এবার যেভাবে প্রাণহানির ঘটনা ঘটল, তা নিয়ে টিলার পাশে বসবাসকারী মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে শিক্ষকের নির্যাতনে রক্তাক্ত ছাত্রী — ভাইরাল সিসি

1

সুনামগঞ্জের রঙ্গারচর ও বোগলা বিজিবি”র পৃথক দুটি অভিযানে ৬৫ ল

2

ছাতকে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

3

ছাতকের পিয়াইন নদীতে অর্ধ কোটি টাকার মালামাল বাজেয়াপ্ত

4

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল

5

আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটিতে লিট ফিয়েস্তা সিজন-

6

শাবিপ্রবিতে র‌্যাগিংয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার: শিক্

7

পানিতে ডুবে মা-মেয়ের মৃ ত্যু

8

৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা

9

সিলেট প্রধান ডাকঘরে ‘ডমেস্টিক মেইল মনিটরিং ও মেইলস ব্যবস্থাপ

10

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া পুনর্নির্ধারণ

11

সিলেট ৭ ফেব্রুয়ারি জামায়াতের জনসভা, আসছেন আমীর ডা. শফিকুর র

12

শাবিপ্রবির শাকসু নির্বাচন কমিশন থেকে ৪ শিক্ষক পদত্যাগ

13

সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

14

উত্তরায় বিমান বিধ্বস্ত: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

15

ফুটপাত ও সড়কে অবৈধ ব্যবসা: সিলেট মহানগরীতে ১০ হকার আটক, জরিম

16

বিধি না মেনে মজুদ: শিবগঞ্জের বাসায় ১৩০টি গ্যাস সিলিন্ডার উদ্

17

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

18

সিলেটে আ. লীগ নিষিদ্ধের দাবিতে ডিসি অফিসের সামনে অবস্থান

19

সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন

20