টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত



 মো:আল আমিন মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সোমবার অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শাজাহান খন্দকারের সভাপতিত্বে এবং আব্দুল সালামের সঞ্চালনায় এ অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে প্রধান অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত ও যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
অতিথিদের উপস্থিতি
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, আবুল বাশার, মোসাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন —
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব তালুকদার ও ফজলুর রহমান
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সাজিবুল হক, টিটু রঞ্জন তালুকদার, মহিবুর রহমান মানিক, আব্দুল হালিম
২নং বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুজন মিয়া
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সদস্য শেখ ফরিদ
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির হোসেন সাগর
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেপুল আহমেদ
মধ্যনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইমরান
কেন্দ্রীয় নবীন দলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক তাজুল ইসলাম
উপজেলা নবীন দলের আহ্বায়ক মো. খসরুজ্জামান প্রমুখ।

নির্বাচন ও ফলাফল
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে মোক্তার হোসেন (ঘোড়া মার্কা) ৩৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল হোসেন (আনারস মার্কা) পান ১৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে আব্দুল সালাম (তালা মার্কা) ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী সৈয়দ হোসেন (ফুটবল মার্কা) পান ১২০ ভোট।
এ ছাড়া সভাপতি পদে ১৯টি ও সাধারণ সম্পাদক পদে ৬টি ভোট নষ্ট হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সিনিয়র সহসভাপতি মজনু মিয়া, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, আবুল বাশার, মোসাহিদ তালুকদার ও সদস্য কামাল হোসেন।
বক্তাদের বক্তব্য
বক্তারা বলেন, দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

1

বড়লেখায় ভুয়া আইডি দিয়ে সাংবাদিক রমিজের বিরুদ্ধে অপপ্রচার

2

এক বছরে তিন ঈদ, দুই হজ

3

সিলেটে লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুতির কাজ চলছে

4

ছাতক থানা প্রাঙ্গণে জামে মসজিদের পূর্ণ নির্মাণ কাজের উদ্বোধন

5

সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

6

অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক

7

রিমন হত্যায় সাংবাদিকসহ ১৮৪ জনের নামে মামলা,

8

মাছিমপুরে গাড়ী পার্কিং নিয়ে স্বেচ্ছাসেবক দল-এলাকাবাসী সংঘর্ষ

9

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

10

মধ্যনগরে বিশেষ অভিযানে গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার

11

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা: আহত ৮৫ জন ঢামেকে

12

জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন

13

এবার হজের খুতবায় যা বলা হলো

14

সিলেটে গাঁজা ও চোলাই মদসহ দুই নারী আটক

15

ছাতকে ৫৪ বছর পর মৎস্যজীবী পুনর্বাসনের উদ্যোগ

16

নবীগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, সাংবাদিকসহ ৩২ জনের নামে মামল

17

সাদাপাথরে লুটের ঘটনায় চেয়ারম্যান আলমগীর গ্রে প্তা র

18

মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়কের সংবাদ সম্মেলন

19

শিশু ইনায়া হ ত্যা র রহস্য উদঘাটন

20