টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ

ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে একাধিক প্রাণঘাতী হামলার পর যখন আরও বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর রাতে শনিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। তিনি এই যুদ্ধবিরতিকে ‘পাকিস্তানের ঐতিহাসিক বিজয়’ বলে দাবি করেছেন। তিনি এই ‘যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন এবং সৌদি আরব, চীন, তুরস্ক, কাতার ও যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানিয়েছেন।

ভাষণে তিনি চীনকে ‘অত্যন্ত কাছের, খুব বিশ্বাসযোগ্য’ এক বন্ধু দেশ বলে উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

শাহবাজ শরিফ বলেন, আমরা শান্তিকামী রাষ্ট্র। পাকিস্তানে কোটি কোটি মানুষের বসবাস। প্রত্যেকের জন্য লাভজনক হবে ভেবেই আমরা যুদ্ধবিরতির এই পদক্ষেপ নিয়েছি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেছেন যে, তার দেশ একটি ‘ঐতিহাসিক বিজয়’ পেয়েছে। এজন্য তিনি সেনাবাহিনী, নৌবাহিনী এবং সশস্ত্র বাহিনীকে এক এক করে নাম উল্লেখ করে ধন্যবাদ দিয়েছেন। তার কথায়, দেশের মূলনীতিগুলো তুলে ধরতে সক্ষম হয়েছে তারা।

ভাষণের শুরুতেই শাহবাজ শরিফ বলেন, কেউ যদি স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে তাহলে আমাদের প্রতিরোধের জন্য যা করতে হয় করব। তার দেশের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগের নিরপেক্ষ তদন্তেরও দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, ড্রোন দিয়ে পাকিস্তানের ওপর হামলা হয়েছে, মসজিদ ধ্বংস করা হয়েছে এবং নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। এছাড়া পানিবণ্টন ও কাশ্মীরসহ বিতর্কিত বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে আ. লীগ নিষিদ্ধের দাবিতে ডিসি অফিসের সামনে অবস্থান

1

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্

2

ভাটি বাংলার যুবক হেলালকে ঘিরে আলিয়া মাঠে জনসভার বাড়তি আগ্রহ

3

সুনামগঞ্জে বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্প

4

চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

5

চেয়ারম্যান হলেন তারেক রহমান

6

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

7

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

8

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

9

কুলাউড়ায় যুবলীগ নেতা লিকছন চৌধুরী আটক

10

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সিলেটে ট্রেন দুর্ঘটনায় আহত হাতির

11

৪৪ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম জুড়ীর শরিফ খান

12

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে সিলেটে সাংবাদিক সমাবেশ

13

সাদাপাথরে লুটের ঘটনায় চেয়ারম্যান আলমগীর গ্রে প্তা র

14

সিলেটে অনলাইনে তীর-শিলং জুয়া খেলার সময় ১৫ জন আটক

15

সিলেটে বাসযাত্রী নারী আটক, ২২ বোতল ফেনসিডিল জব্দ

16

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহী ঈদগাহে খতমে কুরআন ও

17

সিলেটে ব্যবসায়ীকে হত্যার হুমকি থানায় জিডি

18

মধ্যনগরে বিএনপির উদ্যোগে সনাতনদের প্রার্থনায় সম্প্রীতির বার্

19

মাধবপুরে পুলিশি অভিযানের সময় অসুস্থ হয়ে বিএনপি কর্মীর মৃত্যু

20