টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী সমাবেশ



 মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় অবস্থিত মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর ২০১৫) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাখম মহানায়ক। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সদস্য কামাল হোসেন, সহকারী অধ্যাপক গোলাম জিলানী, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা, প্রভাষক সুজন সরকার, খালিসাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশিদ, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মোছাববির তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক কমিটির সদস্য মাহাবুবসহ স্থানীয় অভিভাবক ও সুধীজন।
বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা জাতি গঠনের কারিগর—তাদের দায়িত্বশীলতা ও নিষ্ঠার মাধ্যমেই শিক্ষার গুণগত মান বৃদ্ধি সম্ভব।
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, “শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও ইতিবাচক করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সমন্বয় থাকলেই শিক্ষার মান উন্নত হবে।” তিনি শিক্ষার সার্বিক উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান যেদিন দেশে ফিরবেন কারো অপেক্ষা করবেননা ঢাকায় চলে

1

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা: আহত ৮৫ জন ঢামেকে

2

সিলেট-২ আসনে বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

3

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

4

সিলেটে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদ

5

জগন্নাথপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

6

ছাতকে বিভিন্ন জায়গায় নদীর তীরবর্তী স্থানে আকস্মিক ভাঙন দেখা

7

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়

8

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হা

9

বিয়ানীবাজার আলীনগরে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময় সভা

10

দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর ও লুট, থানায় অভ

11

ছাতক-দোয়ারা (সুনামগঞ্জ-৫) আসনে মিলন–মিজান সৌজন্য সাক্ষাৎ: রা

12

বড়লেখায় ঈদের দিনে সড়কে প্রাণ ঝরল সুমনের

13

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্

14

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

15

জগন্নাথপুরে এনায়েত উল্লাহ আব্বাসী হুজুর মাহফিল কমিটির সদস্যে

16

ফ্যাসিস্ট হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার হবে

17

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে এক যুবক নিজেই ফেঁসে গেলেন

18

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

19

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

20