টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমানী হাসপাতালে জেলা প্রশাসকের পরিদর্শন


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবা ও ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগের প্রেক্ষাপটে হাসপাতালটি পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সোমবার দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, “ওসমানী হাসপাতালের সেবার মান কীভাবে আরও উন্নত করা যায় সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। অল্প সময়ের মধ্যেই এটিকে সিলেট অঞ্চলের একটি ভালো হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি জানান, হাসপাতালটি ৯০০ শয্যার হলেও জনবল রয়েছে ৫০০ শয্যার সমপরিমাণ। অথচ বর্তমানে এখানে প্রায় ২৭০০ রোগী ভর্তি আছেন। রোগীর সঙ্গে স্বজন থাকায় হাসপাতালে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের চাপ সৃষ্টি হচ্ছে, যা সেবায় বিঘ্ন ঘটাচ্ছে।
ডিসি সারওয়ার আলম আরও বলেন, হাসপাতালের ভেতরে দালালের উৎপাত নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। “ওসমানীতে কোনো দালাল ঢুকতে পারবে না। রোগী ভাগিয়ে নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট ক্লিনিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রসঙ্গে তিনি জানান, পূর্বে হঠাৎ রাতে গিয়ে হাসপাতালকে অপরিষ্কার অবস্থায় পেয়েছেন। তাই এখন থেকে নিয়মিতভাবে না জানিয়ে পরিদর্শন করবেন, যাতে প্রকৃত পরিস্থিতি বোঝা যায়।
এছাড়া পার্কিং সংকটসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হচ্ছে বলে তিনি জানান। “সবাই মিলে চেষ্টা করলে অল্প সময়ের মধ্যে ওসমানীকে একটি ভালো হাসপাতালে পরিণত করা সম্ভব।” — যোগ করেন জেলা প্রশাসক।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাফলংয়ের চা বাগানে যুবককে পিটিয়ে হ ত্যা : আ-ট-ক ৩

1

ছাত্র জমিয়ত এর শাহ পরান থানার উদ্যোগে এস এস সি উত্তীর্ণদের

2

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক

3

সুনামগঞ্জের চামারদানি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ

4

সিলেটে সুধীজনদের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হো

5

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্

6

দোয়ারাবাজারে ১৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

7

পুলিশের সেবায় টাকা লাগে না: কুলাউড়ায় এসপি’র ঘোষণা, ইভটিজিং-ক

8

প্রবাসীদের ভোটাধিকার: প্রথম ধাপে দেশে এলো ২১ হাজার পোস্টাল ব

9

ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে

10

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

11

মধ্যনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর

12

সিলেটে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

13

ছাত্রদল নেতা ফাহিমের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সিলে

14

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১২১ জনকে পুশইন করল বিএ

15

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

16

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৪ নারী – ১ জনের অবস্থা আশঙ্

17

শরিফ হাদির উপর হামলাকারীদের ধরতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির

18

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

19

ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ: যুবক নিহত, আ

20