টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে করোনা আক্রান্ত রোগী বেড়ে ৭

স্টাফ রিপোর্টার : সিলেটে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১ সপ্তাহে বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় সিলেটে আরও একজন রোগীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

এনিয়ে সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। মোট ৭৩ জনের নমুনা পরীক্ষায় এই ৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৯.৬০ শতাংশ। অর্থাৎ শনাক্তের হার ১০ শতাংশের কাছাকাছি। নমুনা পরীক্ষা বাড়লে শনাক্তের হারও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেটে ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কোভিড আক্রান্ত শনাক্ত হন ১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। আক্রান্তদের সবাই এখনো হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪ জন এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ও আল-হারামাইন হাসপাতালে ১ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, করোনা চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। আপাতত একটি ৩০ বেডের ওয়ার্ড চালু হলেও প্রয়োজনে পুরো হাসপাতালে শুধু করোনা চিকিৎসা দিতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের প্রাণ : সিলেটে দৈনিক বর্

1

দোয়ারাবাজারে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

2

ছাতক থানা প্রাঙ্গণে জামে মসজিদের পূর্ণ নির্মাণ কাজের উদ্বোধন

3

সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল জনত

4

হবিগঞ্জে ১৩ যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

5

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্ল্যাহর গণসংযোগে গু

6

সুনামগঞ্জে বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্প

7

হাওরে বোরো ধান কাটার উৎসব, হাসি ফুটেছে কৃষকের মুখে

8

ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ ও আলোচনা সভা অ

9

বড়লেখায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিভঙ্গ করে সরকারি গাছ কাট

10

জগন্নাথপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের প্রশিক্ষণ উদ্যোগ

11

ভোটের আগের দিন হাইকোর্টে স্থগিত শাকসু নির্বাচন

12

কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিয়া হত্যা: ১৮ ঘণ্টায় গ্রেপ্তার আসাম

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

সিলেটে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

15

সাদাপাথর লুট নয়, হরিলুট হয়েছে- সিলেটে জনপ্রশাসন মন্ত্রণালয়ে

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

ছাত‌কে সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন থানায় হস্তান্তর

18

হবিগঞ্জে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে পালাক্রমে ধর্ষণ, চালক

19

ছাতকে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

20