টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

মো:মীরজাহান মিজান' জগন্নাথপুর :::: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির সীমানা দেয়াল ভাংচুর নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে মামলা মোকদ্দমাও চলছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার ইসমাইলচক গ্রামে।
২৯ মার্চ শনিবার সরেজমিনে স্থানীয়রা জানান, গত প্রায় ৬ মাস আগে গ্রামের প্রবাসী কমরু মিয়া তার বাড়ি রকম ভূমি বিক্রি করেন প্রতিবেশি চানপর মিয়ার কাছে। জায়গা কিনে বাড়িতে পাকা সীমানা দেয়াল নির্মাণ করেন চানপর মিয়ার ছেলে বাবুল মিয়া। এরপর বাড়ির আরেক প্রতিবেশি মৃত ওয়াজিদ উল্লার ছেলে সুজন মিয়ার লোকজন নতুন দেয়াল ভাংচুর করেন বলে অভিযোগ উঠে। যা থানা ও আদালত পর্যন্ত মামলা-মোকদ্দমায় গড়ায়।

ভূক্তভোগী বাবুল মিয়া বলেন, প্রতিপক্ষ সুজন মিয়া ও তার লোকজন আমার বাড়ির দেয়াল ভাংচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া সুজন মিয়া জাল দলিল সৃজন করে জমিজমা লিখে নিয়েছিল। আদালত এ মামলায় সুজন সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করলেও গ্রেফতার করতে পারছে না জগন্নাথপুর থানা পুলিশ।
এদিকে-মোবাইলফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত সুজন মিয়া জানান, তাদের দেয়াল ভাংচুরের বিষয়টি আমি জানি না। আমি ঘটনাস্থলে ছিলাম না। তিনি বলেন, অন্য মামলায় হাজিরা দিয়ে রিকল আনার চেষ্টায় রয়েছি। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ওয়ারেন্টভূক্ত সব আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

1

সিলেটে আওয়ামী লীগ নি ষি দ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের

2

মদ’ খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যু

3

শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জুড়ীতে ইউপি চেয়ারম্যান গ্রেফত

4

ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

5

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

6

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারে পোস্টা

7

ছাতকে মাদ্রাসায় নারিকেল চারা রোপন

8

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

9

দোয়ারাবাজারে শিশু ধর্ষণের চেষ্টা মামলা করে নিরাপত্তাহীনতায় ন

10

তুচ্ছ ঘটনায় ভয়াবহ সংঘর্ষ: হবিগঞ্জে দুই গ্রামের ৫০ জন আহত

11

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

12

সিলেটে সুধীজনদের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হো

13

সিলেটে বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

14

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খু ন

15

হঠাৎ আগুনে আতঙ্ক ওসমানী মেডিকেলে, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ

16

বিধি না মেনে মজুদ: শিবগঞ্জের বাসায় ১৩০টি গ্যাস সিলিন্ডার উদ্

17

মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়কের সংবাদ সম্মেলন

18

দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলে

19

শাবিপ্রবিতে র‌্যাগিং: এক শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ২৪ জনের

20