টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

রায়হান হত্যা মামলা : জামিন পেয়েই ভারতে পালালেন এসআই আকবর

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পাঁচ বছর আগে রায়হান আহমদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন। আলোচিত ও চাঞ্চল্যকর এই মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন রায় ঘোষণার কথা ছিল।

কিন্তু এরই মধ্যে গত ৪ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পেয়ে গত রোববার (৯ আগস্ট) সিলেটের কারাগার থেকে মুক্তি পান। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে এসআই আকবর আখাউড়া সীমান্ত হয়ে ভারত পালিয়ে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ জন্য বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে বলে জানা গেছে।

এর আগে হাইকোর্ট থেকে এই আসামি জামিন পাওয়ার ঘটনা ছিল টক অব দ্যা সিলেট। জামিন প্রক্রিয়ায় জড়িত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।

জামিনের খবরে হতাশা ব্যক্ত করে নিহত রায়হানের মা বলেছিলেন, এখন সে দেশ থেকে পালিয়ে যাবে। তার এই সন্দেহের মাত্র ২৪ ঘণ্টার মাথায় ঘটনা সত্য হলো।

২০২০ সালের ১০ অক্টোবর হত্যাকাণ্ডের পরপরই ভারতে পালিয়ে যাওয়ার সময় কানাইঘাট সীমান্ত থেকে আটক হন এসআই আকবর। তারপর থেকে তিনি কারাগারে ছিলেন। সূত্র: নয়া দিগন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার সিলেট আসছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ

1

ছাতকে বিএনপির ১৩টি ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন

2

নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই যোগ দিলেন এনসিপিতে

3

সিলেটে গাঁজা ও চোলাই মদসহ দুই নারী আটক

4

সিলেটে তর্কের জেরে ইটের আঘাতে বিএনপি নেতা নিহত, অভিযুক্ত যুব

5

এসএসসি ফল প্রকাশ;সিলেটে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১

6

বেঁচে নেই শিশু সাজিদ

7

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

8

সিলেটে ঝটিকা মিছিল ছাত্রলীগের, একজন আটক

9

ধানমন্ডি ৩২-এ উত্তেজনা: বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা, কঠোর

10

কানাইঘাটে জালালাবাদ মডেল একাডেমির অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থ

11

তিন হলের ফল ঘোষণা, সাদিক ও ফরহাদ এগিয়ে

12

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষ, প্রবাসীসহ আহত ১০

13

সিলেটে শিশুকে গলাকেটে হত্যা: বাবা সুস্থ হওয়ার অপেক্ষায় পুলিশ

14

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধানে মাইকিং

15

ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু।

16

আ.লীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

17

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৬

18

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে আরেকটি মামলা

19

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

20